somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ.লীগের মিছিলে পুলিশের গুলি-গ্রেনেড, আহত ১০

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার, ০১ জানুয়ারী ২০১৬ ২০:৩০ ঘণ্টা
আ.লীগের মিছিলে পুলিশের গুলি-গ্রেনেড, আহত ১০
********************************************************
রাজশাহী : রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের ৪ নেতাসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রনি, যুবলীগ নেতা ইদ্রিস এবং ছাত্রলীগ নেতা নাদিম, নাসিম, রকি, রাজু, সজল ও মাহফুজ।

এদের মধ্য ছাত্রলীগ নেতা রনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জানান, থার্টি ফার্স্ট নাইটে নগরীর কেশরপুর স্কুলের পাশে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিকনিকের আয়োজন করেন। রাত সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান এবং তাদের পিকনিক করতে নিষেধ করেন। এসময় আওয়মী লীগ নেতারা খুব শিগগিরই পিকনিক শেষ করবেন বলে পুলিশকে জানালে তারা চলে যান। এর কিছুক্ষণ পরেই এসআই মাহাবুব আবারো সেখানে গিয়ে ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

মোহাম্মদ আলী আরো জানান, নেতাকর্মীদের আটকের খবর পেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হীমাদ্রী প্রসাদ রায় লিটন রাজপাড়া থানায় যান। সেখানে এসআই মাহাবুব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলার সময় পুলিশ প্রথমে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পরে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হাজতে আটকে রাখে।

রাতে খবর পেয়ে থানা আওয়ামী লীগের নেতারা রাত সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানায় গিয়ে হিমাদ্রীকে মুক্ত করে। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি মোড়ে রাজপাড়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসআই মাহাবুব ও ওসি মাহমুদুর রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি নিয়ে তারা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের দিয়ে রওনা দেয়।

মিছিলটি নগরীর সিপাইপাড়া ফায়ার সার্ভিসের মোড়ে পৌঁছালে ওই রাস্তায় দিয়ে যাওয়া পুলিশের একটি দল পেছন থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে এ আহতের ঘটনা ঘটে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, বিষয়টি সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি নিয়ে বসা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম নাহিদুল ইসলাম জানান, রাতে পিকনিকের নামে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি পুলিশ নিষধ করলেও তারা শুনেননি। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় ৬টার পরে সিএন্ডবি মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে এক পুলিশ সদস্যের অপসারণ দাবি করে বিক্ষোভ করে এবং বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে তারা সিপাইপাড়া এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে আবারো তাদের ছত্রভঙ্গ করে। এঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান উপ-কমিশনার নাহিদুল ইসলাম।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×