somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসির আগে মাকে লেখা শেইখ নিমরের মর্মস্পর্শী চিঠি

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেইখ নিমর বাকের আন-নিমরের শাহাদাতের পর মাকে লেখা তাঁর একটি চিঠি প্রকাশিত হয়েছে। সৌদি রাজতান্ত্রিক সরকার শেইখ নিমরের ফাঁসি কার্যকর করার পর গতকাল শনিবার তার অফিসিয়াল ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়।

ওই ওয়েবসাইটে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ শুনে শেইখ বিচলিত হননি বরং আনন্দ প্রকাশ করে বলেন: ‘মহান আল্লাহ তোমাদেরকে কল্যাণকর সুসংবাদ দান করুন’। শেইখ নিমরের চিঠিটির বাংলা অনুবাদ প্রকাশ করা হলো-

আমার ধৈর্যশীল মা; উম্মু জা’ফারকে,

মা! আমি সর্বদা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ। যা কিছু ঘটবে তা আমি স্বাচ্ছন্দে গ্রহণ করে নেব। কেননা মহান আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কোনো বিষয়, মানুষের নির্ধারিত বিষয় অপেক্ষা অধিক শ্রেয়। তিনি যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেন তা, আমরা যা কিছু নিজেদের জন্য চাই তা অপেক্ষা অধিক কল্যাণকর। এটা ঠিক যে, আমাদের উচিত দোয়া করা ও তাঁর নিকট প্রার্থনা। কিন্তু কোনটি আমাদের জন্য কল্যাণকর তা তিনিই আমাদের চেয়ে ভালো জানেন।

সকল প্রশংসা মহান আল্লাহর জন্যই, তিনি মানুষকে নির্দেশ দেন এবং মানুষও তারই কর্তৃত্বের ছায়াতলে রয়েছে। যদি মহান আল্লাহ্ না চান তবে কেউ কোনো কিছুকে কোনো স্থান থেকে সরাতে পারে না।

হে প্রাণপ্রিয় মা! তুমি তো জানই, মহান আল্লাহ সবকিছু দেখেন। তুমি নিশ্চিত থাক যে, মানুষের সবচে ক্ষুদ্র কর্মগুলোও তার দৃষ্টিতে রয়েছে এবং তার ইচ্ছার বহির্ভূত নয়। আমাদের জন্য এটা জানাই যথেষ্ট যে, যা কিছুই ঘটবে তা তার দূরদর্শিতা ও ইচ্ছার ভিত্তিতে ঘটবে, অন্য কিছু নয়।

সর্বশেষে আমি তোমাকে ও সব জনগণকে মহান আল্লাহর হেফাজতে সোপর্দ করলাম, নিশ্চয়ই মহান আল্লাহ সর্বোত্তম রক্ষাকারী।

তোমার প্রিয়

শেইখ নিমর বাকের আন-নিমর

এদিকে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেইখ নিমর ও তাঁর মমতাময়ী মায়ের টেলিফোনে সংক্ষিপ্ত কথোপকথনের অডিও প্রকাশিত হয়েছে। ইউটিউবে আপলোড ও ফেসবুকে শেয়ার হয়েছে। টেলিফোনে শেইখ নিমর তাঁর মাকে বলেন, “আমি খুব দ্রুত বেহেশতের সুউচ্চ স্থানে চলে যাব। মা, তুমি ধৈর্য ধারণ করো। মহান আল্লাহকে সর্বদা ধন্যবাদ।”

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশ থেকে ২০১২ সালে সৌদি রাজতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক শেইখ নিমরকে গুলি করে আহত করার পর তাকে আটক করে সৌদি পুলিশ। সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়া এবং রাজা সালমান বিন আব্দুল আজিজকে অমান্য করা, সরকারবিরোধী বক্তব্য এবং কারাবন্দিদের মুক্তি দাবি করার কথিত অভিযোগে গত বছর শেইখ নিমরের প্রাণদণ্ডের আদেশ দেয়া হয়। অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শেখ নিমর।

২০১৪ সালে সৌদি আদালত শেইখ নিমরকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে বিশ্বব্যাপী প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। গত মার্চে সৌদি আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে। এতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং ইরান, ইরাক, লেবানন, আফগানিস্তান ও ভারতসহ অন্যান্য মুসলিম দেশ কড়া প্রতিবাদ জানায়। বিভিন্ন শ্রেণির মানুষ শেইখ নিমরসহ অন্যান্য রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য তখন রাস্তায় ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছিল।

কিন্তু বিশ্বব্যাপী প্রতিবাদ এবং নিন্দা সত্ত্বেও সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেইখ নিমর আল-নিমরসহ ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রাজনৈতিক এ হত্যাকাণ্ডের পর প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে ইরান থেকে গোটা মধ্যপ্রাচ্যে। রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক নিন্দা জানিয়েছে ইরান, বাহরাইন, লেবাননসহ কয়েকটি দেশ। এছাড়া, সৌদি আরব, ইরানসহ বিভিন্ন দেশে শেইখ নিমরের হাজার হাজার অনুসারীরা নেমে প্রতিবাদ জানিয়েছে। সৌদি আরবের কাতিফ শহর এখন শোকের শহরে পরিণত হয়েছে।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×