somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০৫০ সালে আকাশে উড়বে অভিনব বিমান

১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১২ মার্চ ২০১৬ শনিবার, ১০:০৪ পিএম

২০৫০ সালে আকাশে উড়বে অত্যাধুনিক ও অভিনব প্রযুক্তি সমৃদ্ধ বিমান। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষক তাদের গবেষণায় ২০৫০ সালের বিমানের চিত্র তুলে এনেছেন। বিমানগুলোর ভেতরে ও বাইরে দিয়ে একটি র‌্যাডিকেল নকশা থাকবে। বিমানের ভেতরে আসন সংখ্যা থাকবে প্রায় ১ হাজারের মতো। যাত্রীদের জন্য থাকবে ভার্চুয়াল বাস্তবতা হেডসেট, জানালা ও প্রশস্ত লাউঞ্জ। বিমানের ভেতরে থাকবে ভার্চুয়াল গলফ খেলার ব্যবস্থা। নিঃশ্বাসের সঙ্গে ভিটামিন সমৃদ্ধ বাতাস টেনে নেবেন যাত্রীরা।



এই অবিশ্বাস্য অত্যাধুনিক বিমান ২০৫০ সালে মানুষের সুদূরপ্রসারিত গন্তব্যস্থল ভ্রমণ হতে পারে।
ভবিষ্যতের এই অত্যাধুনিক বিমানের ধারণাটি এসেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষকদের কাছ থেকে।

বিমানগুলো নিয়ে তাদের ভবিষ্যদ্বাণী হচ্ছে, আগামী ৪০ বছরের মধ্যে এটি নতুনরূপে তৈরি হয়ে মানুষের সামনে আসবে।

এই জোনে ভার্চুয়াল প্রজেকশনের মাধ্যমে যাত্রীরা নিজেদের ইচ্ছেমতো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বেছে নিতে পারবে, এমনকি (3D) চলচ্চিত্র, লাইভ ইমেজ বিমানের অভ্যান্তরের দেয়ালে প্রদর্শন করতে পারবেন।



গবেষকদলের পরিকল্পিত একটি বৃহৎ আকৃতির বিমান। যার ভেতরে প্রসস্ত কেবিন ও ঘুরাফেরার জন্য প্রসস্ত স্থান রয়েছে।



ওই সময়ে এই বিমানে প্রচলিত কেবিনের পরিবর্তে থাকবে বিশেষ প্যাসেঞ্জার জোন। এর মধ্যে একটি জোন হলো ইন্টারেকটিভ জোন। এই জোনে ভার্চুয়াল প্রজেকশনের মাধ্যমে যাত্রীরা নিজেদের ইচ্ছেমতো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম বেছে নিতে পারবে। এর মধ্যে হলোগ্রাফিক গেমিং থেকে ভার্চুয়াল পোশাক বদলানোর ঘর পর্যন্ত সবই থাকবে। বিমান ভ্রমণের সময় মোটামুটি গোটা বিশ্বটাই যাত্রীদের সঙ্গে থাকবে।

বিমানের ভেতরের দেয়ালের রং আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। এই বিমানের হলোগ্রাফিক পর্দা ও অন্যান্য বিনোদন চলার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করা হবে যাত্রীদের শরীরের তাপমাত্রা থেকে। বিমানে বসেই বাড়িতে থাকা সন্তানদের ঘুমপাড়ানি গল্প শোনাতে পারবে তাদের বাবা-মা।

গবেষকরা আরো জানান, এই বিমানের দেয়াল হবে খুবই বুদ্ধিমান। এটা দরকারমতো বিমানের ভেতরকার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। এছাড়া এটা যেকোনো সময় পুরোপুরি স্বচ্ছ হয়ে যেতে পারবে। তখন যাত্রীরা বিমানের বাইরে তাদের চারপাশটা পুরোপুরি দেখতে পারবেন। তবে এই বিমানের জন্য যেসব প্রযুক্তির কথা বলছে তার অনেক বর্তমানে থাকলেও বিমানের স্বচ্ছ দেয়াল কীভাবে তৈরি করা হবে সেটার ব্যাখ্যা দিতে পারেনি গবেষকরা।

বিমান নিয়ে পিএইচডি করা শিক্ষার্থী আদম ওমর জানান, আগামীর অত্যাধুনিক এই বিমানগুলো বর্তমান জেট বিমানের কিছুটা আকার বহন করবে। এগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় থাকবে।পরবর্তী প্রযুক্তির সমন্বয়ে বিমানগুলো উন্নতরূপে তৈরি হবে। তবে বিমানগুলো এখনকার বিমানের চেয়ে আকারে খাটো হবে। ডানাগুলো একটু ছোট থাকবে। বিমানগুলো জৈবজ্বালানি ইঞ্জিন দ্বারা চালিত হবে।

এছাড়া প্রসস্ত বডি, বড় উইংসসহ ১ হাজার যাত্রীর আসন থাকবে। তবে বিমান বোর্ডে অনেক লোক থাকা সত্ত্বেও এখনকার বিমানের চেয়ে পা রাখার জন্য প্রশস্ত জায়গা থাকবে।

গবেষক দল আরো বলেন, ২০৫০ সালের যাত্রীরা অনেক বেশি আরামদায়ক ভ্রমণ প্রত্যাশা করবে। তবে তারা সব বিলাসিতার পাশাপাশি পরিবেশের বিষয়েও সচেতন থাকতে চাইবে। বিভিন্ন প্যাসেঞ্জার জোনে ভাগ করার ফলে এ বিমান ভ্রমণের সময় যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি নতুন আবিষ্কারের রোমাঞ্চকর অনুভূতিও টের পাবে।

ভ্রমণের পাশাপাশি তারা বিমানে বসে আরাম আয়েশ করা, হাঁটা চলা, আসনে বসে ঘুমানো এবং বাইরের দৃশ্য দেখার জন্য প্রশস্ত জানালার ব্যবস্থা থাকবে। যাতে যাত্রীদের মাঝে কোনোরকম অস্বস্তিবোধ না হয়।



বিমানে যাত্রীদের বসার জায়গা আর বিমানের দুটো পাখা একদম আলাদা, ভবিষ্যতের এই বিমানে তেমনটা থাকবে না।



পরিকল্পিত বিমানের ভার্চুয়াল প্রজেকশনে সাজানো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম।


সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×