পরিমলদের বিষাক্ত ছোবল আর থামছেইনা দিন দিন এদের
সাহস কেমন যেন বেড়ে চলছে । পরিমলের অবৈধ কাজের সহযোগী ভিকা এর অধ্যাপিকা হোস্নেয়ারা বলেছিল "মিউচুয়াল সেক্স ইজ এক্সচুয়াল সেক্ষ" এবার নাজানি আরও কিছু নতুন শুনতে হবে আমাদের। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ড. অলোক কুমারের যৌন কেলেঙ্কারি ফাঁস হয়েছে। এক ছাত্রীর সঙ্গে ১৮ মিনিট ১৪ সেকেন্ডের মোবাইল আলাপে যৌন সম্পর্ক গড়ার প্রস্তাব ও কুরুচিপূর্ণ বাক্যবিনিময়ে শিক্ষক অলোক কুমার নিজেকে যৌন জগতের রাজা বলে দাবি করেছেন। তিনি জীবনে বহু ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথাও স্বীকার করেছেন। অলোক কুমারের ভাষায়, মেয়েদের দেহ হচ্ছে ভোগের জন্য, রিজার্ভ রাখার জন্য নয়। তাই তিনি যেসব ছাত্রীকে পছন্দ করেন তাদের ভোগের প্রস্তাব দেন। ছাত্রী রাজি না হলে তিনি তাকে ভোগ করেন না। আবার অনেক ছাত্রীকে ভোগ করতে গিয়ে স্বাদ না লাগায় মাঝপথে ফিরে আসেন। তিনি স্বাদ বুঝে কাজ করেন বলে জানান। মোবাইল আলাপে অলোক কুমার আরও জানান, জীবনে বহু ছাত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। আগে যে স্টেশনে ছিলেন সেখানেও বহু ছাত্রীর সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। তবে তিনি কাউকে ভালবাসেননি। তার ভাষায় ভালবাসাবাসি হলে রিস্ক থাকে। তিনি কোন রিস্ক নেন না। নিজেকে তেজি পুরুষ দাবি করে অলোকবাবু ফোন আলাপে ছাত্রীকে বলেন, জীবনে বিয়ে একটাই। তাই যাকে বিয়ে করেছি তাকে নিয়েই থাকতে চাই। তিনি ওই ছাত্রীকে নিজের বাসায় আসার জন্য অনুরোধ জানিয়ে বলেন, তুমি আসবে কিনা বলো। বহু ছাত্রীর মধ্য থেকে তোমাকে আমার ভাল লেগেছে। আলাপের একপর্যায়ে ছাত্রী বাসায় আসতে রাজি না হওয়ায় ঘাবড়ে যান শিক্ষক অলোক কুমার। তিনি তখন ওই ছাত্রীকে বিষয়টি অন্যদের না জানানোর জন্য অনুরোধ করেন। ছাত্রী প্রশ্ন করেন, স্যার আপনি যা করছেন এটা কি ঠিক? অলোকের উত্তর, আমি তো তোমাকে জোর করছি না। তুমি আসবে কিনা সেটা তোমার ব্যাপার। তবে না এলে আমি তোমার ওপর খুব রেগে যাবো। তখন ছাত্রী বলে, আপনি রেগে গেলে আমার কি? ঘাবড়ে যায় অলোক স্যার। তিনি তখন ওই ছাত্রীকে বলেন, তুমি আমার সঙ্গে বেইমানি করো না। অবশ্য আমার নামে তুমি অন্যদের বললে কেউ বিশ্বাসও করবে না। কলেজে আমার একটা ক্লিন ইমেজ আছে। সূত্র জানায়, ড. অলক চাকরি জীবনে যেসব কলেজে শিক্ষকতা করেছেন সব জায়গায় তিনি ছাত্রীদের বাধ্য করেছেন তার সঙ্গে সম্পর্ক গড়তে। সদালাপী মিষ্টভাষী তিনি। আর এটাই তিনি সম্পর্ক গড়ায় হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। শুধু হিসাববিজ্ঞান বিভাগেই তার পদচারণা সীমাবদ্ধ নেই। কলেজের অন্যান্য বিভাগের একাধিক ছাত্রী তার লালসার শিকার হয়েছে বলে জানা গেছে। এদিকে ক্লিন ইমেজের আড়ালে অলোক বাবুর এই আলাপচারিতা বাজারে ছড়িয়ে পড়ায় নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে পাবনা শহরজুড়ে। (সুত্র- দৈনিক মানবজমিন)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ ভোর ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




