বোন ক্ষমা করো আমায় তোমার ভাই হবার যোগ্য নই আমি
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ জানুয়ারী ৭ তারিখ ঠিক অন্য দিন এর মত আর একটা দিন কিন্তু মনের গহিনে লুকিয়ে আছে আজকের দিনটি এইদিন যে আমার বোনটিকে সীমান্তের তারকাটা ঝুলিয়ে নরপশুর মত মারা হয়েছিলো। হ্যা আমি ফেলানীর কথা বলছি ।

৭ তারিখ ফেলানী দিবস হয়তো এই দিবসে কেউ বানী দিবে না।দিবেনা কেউ ফুলের শুভেচ্ছা থাকবেনা কোনো গার্ড অফ অনার কিন্তু মনের ভিতর যে অনুভতি সকল কিছুকে ছাড়িয়ে যাবে মনের গহিন থেকে দোয়া থাকবে আমার বোনটির জন্য আল্লাহ তাকে জান্নাত দান করুন ।আর থাকবে শুধু ক্ষমা চাওয়া আমার সামনে আমার বোনকে এভাবে মেরে গেল ঐ নরপশুরা তার জন্য আমারা কি করতে পারছি ?না পারছি তার মৃত্য এর প্রতিশোধ নিতে, না পারছি প্রতিবাদ করতে ।যারা আমাদের বন্ধু বলে পরিচয় দেয় তারা আবার দিবালোকের সামনে একের পর এক হত্যা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে না পারছে রাষ্ট্র কিছু করতে না পারছি আমারা কিছু করতে কিন্তু এভাবে আর কত আর নির্যাতন সহ্য করতে হবে আমাদের।আমারা তাহলে নিজেদের কে কিভাবে বলি বীরের জাতি এদেশের দামাল সন্তানরা তো কখনো প্রতিবাদ করতে পিছ পা হয়নী কিন্তু কেন বলতে পারছি না এর বিচার করতে হবে আর না যদি না করো তাহলে শুনে রাখো ফের যদি ভাই বোন এর শরীরে কোন আঘাত আসে তাহলে আমারা ও ছেড়ে কথা বলবো না । বিশ্বে অনেক মিডিয়ায় লেখনীতে ফেলানীর নাম উঠে এসেছিল কিন্তু কি হয়েছে বাস্তবিক ভাবে কিছু হয়েছে ?আজ যদি তার প্রতিকার করা হতো তাহলে আরো অনেক ঘটনার জম্ম হতো না । মানব সভ্যতার একবিংশ শতাব্দীতে এমন হৃদয় বিদারক ঘটনা বিরল, লজ্জার "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" মাথা হেট হয়ে যায় যখন বিভিন্ন সময় "মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি" গানটা শুনি।ফেলানী নামক ফুলটির জন্য আমরা কি করেছি?
আমরা আজ সভ্যতার দাবীদার, মানবতার ধারক-বাহক। এই হলো আমাদের সভ্যতা, মানবতার নমুনা।
বোন ফেলানী আমায় ক্ষমা কর, আমি তোমার ভাই হবার যোগ্য নয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন