somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহর ওপর আস্থা ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের ম্যান্ডেট আ’লীগের ছিল না

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে সাম্প্রতিক রাজনীতিতে সংকটের সবচেয়ে বড় দুটি কারন সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল এবং মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দেওয়া। অথচ আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টুতে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল কিংবা মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার বিষয় দুটি ছিল না। তাই সংবিধানের সর্বশেষ ১৫তম সংশোধীনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল এবং মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার বিষয়টিই বরং প্রশ্নবিদ্ধ তথা জনগণের চাওয়া পাওয়ার বিরোধী। আর মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসের বিষয়টি বাদ দেওয়ার মত ঈমানের পরিপন্থী ঘোষণা দিয়ে ৯০% বিশ্বাসীর এই বাংলাদেশে কোনো দল আদৌ কি ক্ষমতায় আসতে পারত? তাছাড়া একটি দলের গঠনতন্ত্রে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি তাদের গণতান্ত্রিক, সাংবিধানিক ও মৌলিক অধিকারের মধ্যে গণ্য। এছাড়া কোনো দলের গঠনতন্ত্রে তাদের বিশ্বাস ও আদর্শের বিষয়টি থাকতেই পারে এবং জনগণের সমর্থন নিয়ে তা এক সময় সাংবিধানিক রূপও পেতে পারে। এতে সমস্যার কি ছিল? তাছাড়া আদর্শ ও মতামতের ভিন্নতাই গণতন্ত্রের সৌন্দর্য। শুধুমাত্র দলীয় গঠনতন্ত্রে মহান আল্লাহর ওপর আস্থা ও তাকে সকল ক্ষমতার উৎস বলার কারনে কোটি কোটি মানুষের সমর্থিত জামায়াতের মত নিয়মতান্ত্রিক ও দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নিবন্ধন বাতি করা কি জাতির জন্য খুব জরুরি ছিল?

গণতন্ত্র যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হয়, তাহলে গণতান্ত্রিক বিচারেই নব্বই ভাগ মানুষের বিশ্বাস, আকাঙ্ক্ষা ও অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে হবে। দেশের ৯০% মানুষের ঈমানের ভিত্তি ইসলামী আদর্শের পরিবর্তন চাওয়াটাই সংবিধান তথা গণতন্ত্র পরিপন্থী।

জনগণের কাছে সংবিধান আওয়ামী লীগ, বিএনপি কিংবা ডান-বাম কোনো দলের দলীয় গঠনতন্ত্র নয়। প্রজাতন্ত্রের দলিল হতে হবে প্রজা বা জনগণের বিশ্বাস বিধৌত। সেই বিশ্বাস বাদ দিয়ে কোনো ‘ইজম’ যদি সংবিধানে রাখা হয় সেটা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এ ধরনের ধৃষ্টতা প্রদর্শনের চেষ্টা করা হলে জনগণ ক্ষমা করবে না।

যদু-মধুদের আদর্শ তথা চেতনা নিয়ে রাজনীতি করলে যদি গণতন্ত্রে বাধা না থাকে, তাহলে মহান আল্লাহ প্রদত্ত আদর্শের কথা বললে সমস্যা কি? অন্ধকারপন্থী কুলাঙ্গারদের কথায় মুসলমানদের তাদের ঈমান তথা বিশ্বাসের আলোকে রাজনীতি নিষিদ্ধের প্রশ্নই ওঠে না।

ইতিপূর্বে সরকার আদালত ও নির্বাচন কমিশনকে দিয়ে ইসলামী আদর্শের রাজনীতি বন্ধের টালবাহানার পাশাপাশি জনবিচ্ছিন্ন ১১ জনের দল দিয়ে হরতাল ডেকে সহায়তা করছে। আল্লাহ এ পাপের প্রায়শ্চিত্ত না করিয়ে ছাড়বেন না। আপনাদের সাফল্য-ব্যর্থতা যা-ই থাকুক জনগণ সময়মতো যার যা প্রাপ্য পাইয়ে দেবে। আল্লাহর আদর্শের রাজনীতি নিয়ে নাড়াচাড়া করুন­ সেটা জনগণ প্রতিক্রিয়া জানিয়ে অভিমত জানাবে। দোহাই, ‘আল্লাহর দেয়া জীবন বিধান’র মতো স্পর্শকাতর বিষয়ে হাত দেবেন না। এটি ভারতের সাথে অসম চুক্তি নয়, বান্দার সাথে বোঝাপড়াও নয়। আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গের মতো বিষয়।
লেখক : এম আলম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

(লেখাটি একান্তই লেখকের নিজস্ব মতামত )
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×