আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “আদালতের এ রায় সঠিক, এখন থেকে জামায়াত রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হবে।”
জেনে রাখুন:
১. রাজনৈতিক দলের নিবন্ধন কেবল নির্বাচনে অংশ নেয়ার জন্য শর্ত:
Click This Link
২. রাজনৈতিক দলের বৈধতা সংবিধানের ৩৮ অনুচ্ছেদের ওপর নির্ভরশীল। দল হিসেবে বৈধতার জন্য নিবন্ধনের কোনো শর্ত ওই অনুচ্ছেদে নেই।
৩. নিবন্ধন না থাকলেও একটি সংগঠন বৈধ থাকতে পারে। তবে ওই সংগঠন নিজ নাম ও প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবে না।
৪. কিছু অর্ধশিক্ষিত লোক বগল বাজাচ্ছে এই বলে যে, অনিবন্ধিত দল মানে নিষিদ্ধ সংগঠন/সন্ত্রাসী সংগঠন। তাহলে বাংলাদেশে এখন অন্তত চারটি নিষিদ্ধ সংগঠন/সন্ত্রাসী সংগঠন ক্ষমতাসীন। কেননা মহাজোট/১৪ দল/১১ দলের অন্যতম শরীক গণ আজাদী লীগ, রেজাউল রশিদ খানের নেতৃত্বাধীন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বিএসডি), গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্র নামক দলগুলোর কোনো নিবন্ধন নেই:
Click This Link
এখন মহাজোটের ওই চারটি অনিবন্ধিত সন্ত্রাসী সংগঠন নিয়ে তাহলে কী করা?!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


