এক পথিক , ঘর্মাক্ত , ক্লান্ত , মুখে তবু
বিরক্তির ছয়া নেই , সে হাটছে তো হাটছে ,
শুধু হেটে চলেছে , থামবার কোনো ইচ্ছা নেই
তার , তবুও কিছু অভ্যাস তাকে থামিয়ে দেয় ,
তার ক্লান্তি তাকে থামিয়ে দেয় , অদৃশ্যের
পরিহাস তাকে থামিয়ে দেয় । সে বাঁচার মুল মন্ত্র জানে , সে সব'ই জানে , জীবনের পথ
পারি দিতে যা জানতে হয় , বাকিটুকু তার পথ
তাকে শিখিয়ে দেবে সে জানে , সে সব বোঝে ,
তাও মাঝে মাঝে অবুঝের মত কাজ করে , হঠাৎ
পাগলামি করে , সে প্রেমে পড়ে , কোনো দরকার
ছিলোনা তার , তাও সে প্রেমে পড়ে , কারণ এটাই হয়তো নিয়ম , এটাও চলার পথের অংশ ,
সে শিখতে চায় প্রেমের সংজ্ঞা , শিখতে চায়
কঠিন ভালোবাসাকে , বোঝেনা কিছুই ,
ভালোবেসে যায় , পথের
কথা যদি মনে থাকে ,তবে সেই ভালোবাসা তার
পোথের ভালো সঙ্গী হয় , আর পথ ভুলে গেলে সে সব হারায় |
সেই ক্লান্ত পথিক , জানেনা ভবিষ্যৎ ,
জানেনা করনীয় , তবু আরেকজন পথিকের পথের
দিশা খুঁজে দেবার ভান করে , অভিনয়
করে যায় , অপর পথিকের মনে মিথ্যে সাহস
জোগায় , তিলে তিলে নিজের কঠিন
সত্তাকে ক্ষয় করে , মিথ্যে বলে বলে নিজের বিবেককে ধ্বংস করে , সব জানা পথিকের
পায়ের নিচের মাটি সরে যেতে চায় ,
সে আগলে রাখতে চায় , পারেনা । পথের সীমায় তাকে বেঁচে থাকতে নানা কাজ
করতে হয় , তার সঙ্গীর সামনে তার আসল মুখোশ
খুলতে শুরু করে তার দারিদ্রতার আঘাতে ,
ততদিনে দেরি হয়ে যায় , ক্লান্ত
পথিককে ছেড়ে আর
জেতে পারে না অজানা পথের সেই নতুন পথিক , পথের মাঝেই ভালো কে খুজে নিতে চায় দুজন ,
কখনও হাঁসে ,কখনও কাঁদে , আরও ছোট্ট ছোট্ট
পথিকের আগমন ঘটে দৃশ্যপটে , এক
আচেনা পাহাড়ী উঁচু নিঁচু পথ , মাঝে মাঝে খুব
কষ্ট হয় ,
মাঝে মাঝে শান্তি পায়, , ,কেনো যে এত কিছু করে সেই পথিক ? তার উত্তর তাও তার কাছে নেই , ,
আছে পথিকের ভালোবাসার কাছে।
ভালোবাসা কে দিয়েছে পথিকের মাঝে ? পথের
প্রতি ভালোবাসা ? মানুষের
প্রতি ভালোবাসা? তার নিজের
প্রতি ভালোবাসা ? অজানাকে জানার
ভালোবাসা ? কে দিয়েছে ?
{সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা}

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


