somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওটিসি মার্কেট থেকে পাবলিক মার্কেটে স্থানান্তরিত ১০ টি কোম্পানীর প্রত্যাশিত ক্রয়মূল্য

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওটিসি মার্কেট থেকে পাবলিক মার্কেটে স্থানান্তরিত ১০ টি কোম্পানীর প্রত্যাশিত ক্রয়মূল্য


আগামী ২৩শে জানুয়ারী, ২০১১ থেকে ১০টি কোম্পানীকে ওটিসি মার্কেট থেকে পাবলিক মার্কেটে স্থানান্তর করা হচ্ছে। রেগুলেটরী বডি সম্পর্কে কোন মন্তব্য করতে চাই না, তবে সঠিক সময়ে তারা সঠিক কাজটি করতে পারেন বলে মনে হয় না। বাজারে যখন শেয়ারের যোগান বেশী, চাহিদা নেই, তখনি এই কোম্পানীগুলোকে পাবলিক মার্কেটে স্থানান্তর করা হচ্ছে। যা হোক, এই শেয়ারগুলোতে বিনিয়োগের আগে জেনে নিন, এটা লাভজনক হবে না ঝূঁকিপূর্ন হবে। নতুন শেয়ার বাজারে আসলে বা ওটিসি মার্কেট থেকে পাবলিক মার্কেটে আসলে কিংবা স্প্লিট হলে আমাদের মধ্যে উক্ত শেয়ার কেনার উন্মাদনা দেখা দেয়। সবাই কিনছে, দাম বাড়ছে তাই আমিও কিনলাম- এই যুক্তিতে শেয়ার কিনে আপনি ৮০% ক্ষেত্রেই লোকসানের মুখে পড়তে পারেন। আমি কয়েকটি উদাহরন তুলে ধরছিঃ

১। এ আই বি এল মিউচুয়াল ফান্ড কোন যুক্তিতে প্রথম দিনে ২০ টাকায় বিক্রয় হল, আর কেনই বা ৩ দিনের মাথায় তা ১২ টাকায় চলে আসল?
২। দেশবন্ধু পলিমার প্রথম দিনেই ৮০ টাকা, আর তৃতীয় দিনেই তা ৫০ টাকা।
৩। ওশেন কন্টেইনার, কেপিসিএল এর এখন দাম কত?

সন্দেহ নেই উন্মাদনার কারনেই বাজারে আসার সাথে সাথে এসব শেয়ারের দাম বেড়ে যায়। কিন্তু আমরা যদি জেনে বুঝে কিছুটা যৌক্তিক আচরন করি তাহলে আমাদের পূঁজি হারানোর ঝূঁকি অনেক কমে যায়। তাই আমি বাস্তবতার নিরিখে উক্ত ১০ টি কোম্পানীর প্রত্যাশিত ক্রয়মূল্য উল্লেখ করলাম, দাম উক্ত সীমার মধ্যে থাকলে আপনি কিনতে পারেন, না হলে কেনার চিন্তা বাদ দিন। আমি এটাও নিশ্চিত করে বলতে পারি, এই শেয়ারগুলো বাজারে আসার পর যৌক্তিক আচরন করবে না। এটার দাম বাড়াবে গ্যাম্বলাররা। আর ফাঁদে পড়বেন সাধারন বিনিয়োগকারীরা। আরেকটি বিষয় হল এই কোম্পানীগুলোর পরিশোধিত মূলধন কম হওয়ায় আপনার ফাঁদে পড়ার সম্ভাবনা বেশী। মনে রাখবেন, এই শেয়ারগুলো যাদের কাছে আছে তারা এতদিন পর এগুলো বিক্রি করার সুযোগ পেলেন। এটা জঞ্জাল বিদায় করার মতই!!! উক্ত ১০ টি কোম্পানীর মধ্যে ২টি "এ" ক্যাটাগরীতে( বিডি সার্ভিস,ওরিয়ন ইনফিঃ), ২ টি "বি" ক্যটাগরীতে (আনলিমা ইয়ার্ন, মডার্ন ডাই) এবং ৬টি "জেড" ক্যাটাগরীতে (অলটেক্স,নর্দার্ন, রেনউইক যজ্ঞেশ্বর,সমতা লেদার, শ্যামপুর সুগার, জিল বাংলা) অন্তর্ভুক্ত হবে। ২০০৮-০৯ আর্থিক বছরের জন্য বিডি সার্ভিস ও ওরিয়ন যথাক্রমে ১৫% ও ১২.৫% নগদ লভ্যাংশ, আনলিমা ও মডার্ন ডাই যথাক্রমে ৫% ও ৪% নগদ লভ্যাংশ ঘোষনা করে, বাকি কোম্পানীগুলো কোন লভ্যাংশ ঘোষনা করেনি। জেড ক্যাটাগরীর শেয়ারগুলোর দাম বাড়ার একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যেতে পারে। মনে রাখবেন, গ্যাম্বলাররা এইসব শেয়ারে গ্যাম্বলিং করার জন্য অনেক শেয়ার মজুদ করেছে। আপনি যদি প্রথম দিনে কেনেন তাহলে দশম দিনে তা বিক্রিযোগ্য হবে। প্রথম টানা ৪/৫ দিন আপনি এসব শেয়ারের দাম পাগলা ঘোড়ার মত দৌড়াতে দেখবেন, এরপর দাম কমা শুরু হবে। আপনি দেখবেন যেদিন আপনার শেয়ার বিক্রিযোগ্য হবে সেদিন আপনার কেনা দামের হয়তো ২০% নেই, আপনি ধরে রাখবেন, দাম আরো কমবে।

NAME(Category, FV/ML)=> Open Price=> NAV/EPS/PE=> Expected Buy Price

Alltex Industries (Z,100/50)=>216.25.=> 118.51/-20.36/-10.62 =>128.00

Anlima Yarn Dyeing (B,100/50)=> 332.75.=>107.7/1.68/198.07 =>200.00

Bangladesh Services Ltd(A,10/50)=>11.70=>21.67/5.26/2.22 =>21.00


Modern Dyeing (B, 100/5)=>518.75.=>103.83/7.68/67.55 =>300.00

Northern Jute (Z,10/200)=>37.30.=>22.2/-2.94/-12.69=>19.00

Orion Infusion A,100/20)=>789.25=>99.39/14.79 /53.36 =>600.00

Renwick Jajneswar (Z,100/5)=>865.00=>.-273.62/14.45/59.86=>144.00

Samata Leather (Z, 100/50)=> 221=>118.74/-3.57 /-61.9 =>115.50

Shyampur Sug(Z,10/100)=> 23.00=>-251.1/-27.52/-0.83 => 1.00

Zeal Bangla(Z, 10/100)=>20.10=>-110.74/-6.81/-2.95 =>1.00

দ্রষ্টব্যঃ এই আর্টিকেল এর মতামত লেখকের একান্তই নিজের। এর ভিত্তিতে কেউ বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হলে লেখক এর দায় বহন করবেন না। নিজের ঝূঁকিতে সিদ্ধান্ত নিন।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×