ভাসিয়েছি ডিংঙ্গি
জোরছে বৈঠা - ছলাৎ ছলাৎ ছল
শুনছি পিছুডাক - কলস্রোতে আকুতি তোমার
বিষণ্ণ তছবির তুমি দাঁড়িয়ে আছো কুলে।
বাউলমনা জন্মমৌন ফেরারী আজ
মুক্তডানা পেয়েছে খুঁজে বিশাল আকাশ
আনন্দ নেশায় পাখি বিবশ মনে ।
বুকের মাঝে জেগে ওঠে নিরাসক্ত হিমু
পিছু ফেলে মায়ানীড়, মায়া বাহুডোর
আমি আজ মুসাফির -
ছিন্নমায়া পাঁকাল মাছ অস্থির বড়।
বৃথাই সব আকুতি, প্রলোভন গান
যে যায় সে আর আসে কি ফিরে !
ভোকাট্টা ঘুড়ি যে কোথায় হারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


