টানবাজারে দেখেছিলাম মাগীরাও স্বাধীন
আদায় করে নেয় কড়ায়-গন্ডায় -
নইলে খিস্তি-খেউরে চালাতো উশুল ...
লালসবুজ পতাকায় ওড়ালাম গলা
"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"
আহা! গ্রিনিচবুকে দস্তখত ভাসে ...
হায়রে সোনার বাংলা, আদৌ কি তুমি স্বাধীন!
মসনদে এখনো বেনিয়া গন্ধ
উঞ্জবৃত্তিতে ধ্বজভঙ্গ দিশারী ...
সময়ে তবু রয়ে গেছে যুদ্ধের ছাপ
চে গুয়েভারা আসছো হে তুমি কবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




