'মফিজ একটা, কিচ্ছু বুঝে না '
১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গল্প-কবিতা আজকাল সিম্বোলিক হয়ে উঠছে; সরাসরি না, আকারে ইঙ্গিতে কত কথাই না বলে! বুদ্ধিমানেরা নাকি ঠিকঠিকই বুঝে নেয়। কিন্তু আমি যে টিউবলাইট, তাৎক্ষণিক জ্বলে উঠি কি করে!
যাচ্ছিলাম খুলনা। নাইটকোচে। আমার সিটে জানালার ধারে বসেছিলো ছিপছিপে সুন্দরী তরুণী। বিশ্ববিদ্যালয় পড়ুয়া বলেই মনে হচ্ছিলো। রাত বাড়ছে। লাইট নিভিয়ে দিয়ে কোচে ভিডিও দেখানো হচ্ছে। হিন্দি ফিল্ম। তবে বেশীরভাগ যাত্রীই ঘুমে কিংবা তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ মাংসল অনুভূতি। তাকিয়ে দেখি মেয়েটির শরীর আমার শরীরে পেতে দিয়েছে। তবে কি সেও ঘুমিয়ে পড়ল ! আমার শরীর থেকে আলগোছে সরিয়ে ওকে সীটে হেলান দিয়ে বসিয়ে দিলাম। ওর কি ঘুম ভেঙ্গে গেল! চাপাস্বরে বলে উঠলো, 'মফিজ একটা, কিচ্ছু বুঝে না!'
আমার কাছ থেকে খানিকটা দূরে সরে গিয়ে জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করলো এবার।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন