বংশানুক্রমিক মাদুলি ফাঁস হয়ে গেঁথে আছে
নপুংশক ইচ্ছে কী করে উগলায়!
কাকাতুয়া হয়ে হেঁটে এলাম অর্ধজীবন -
প্রথার চুমুতেই স্বপ্ন দেখে যাই
ইন্দ্রলোকের সারেগামায় বুঁদ হয়ে।
দিগন্তে চোখ রেখে আজ শুধু শুধুই হাপিত্যেশ -
সময় থাকতে সাধন করা হলো না।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



