লন্ডনের স্নো-ঝরা শীতভোর। স্বপ্ন দেখছেন তিনি। হাওয়া ভবন থেকে তাকে তাড়া করছে এক দল সিপাহী, তিনি দৌঁড়াচ্ছেন, দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন ... । ঘুম ভেঙ্গে যায় নির্বাসিত যুবরাজের।
স্বপ্নের রেশ থাকতে থাকতেই আরেক স্বপ্নের জাল বুনতে শুরু করেন তিনি।
হায়রে গণতন্ত্র! আজ এতোগুলো বছর পেরিয়ে গেল জিন্দাবাদদের হাত থেকে সে জয়বাংলাদের কাছে চলে গেছে ! জয়বাংলারা এখন চুষে চুষে খাচ্ছে গণতন্ত্র। আর কতোদিন চেয়ে চেয়ে দেখা ! জিন্দাবাদদের টার্ম আবার যে কবে আসবে!!
ইসলাম আর ভারত জু জু-তে আর কাজ হয় না। শালার পাবলিকে চালাক হয়ে গেছে... নতুন স্ট্র্যাটেজি বের করতে হবে। আর ভাবতে পারেন না যুবরাজ। মেরুদন্ডের শিরশিরানিটা এতোদিনেও কমলো না। ভোররাতের স্বপ্নটা তাকে আবার তাড়া করতে শুরু করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


