ঐশীর হাতে মার্কেটে সদ্য আসা গ্যালাক্সি 5 সেটটি দেখে নীতু বলে উঠলো, " কি রে কয়েক মাস আগেই তো তুই নতুন আই ফোনটা কিনলি, আজ আবার এটি?" গর্বিত হাসি দিয়ে নীতু বলে, "এটিতে নতুন অনেক ফিচার আছে, আই ফোনটা ইউজ করতে করতে কেমন যেন বোর হয়ে গেছি .. চেঞ্জের জন্যই কিনে ফেললাম এটি ।"
ঈর্ষাতুর শ্বাস ছেড়ে নীতু বলে, " তুই পারিসও! এতো ঘণ ঘণ চেঞ্জ! অর্ণবকে দেখিস আবার চেঞ্জ করে ফেলিস না!"
নীতুর দিতে মায়াভরে তাকায় ঐশী। কানের কাছে মুখ এনে বলে, "এই শুন্, অর্ণবকেও আজকাল বোর লাগছে। তুই চাইলে তোর সাথে ব্যবস্থা করে দিবো। আই প্রমিজ! আমি না হয় নতুন স্পেসিফিকেশনের কাউকে ম্যানেজ করে নেবো্।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



