প্রণয়ীর প্রতি (কবিতা)
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চ্যাটবক্সে ওসব স্টিকারের মানে আমি ঠিকই বুঝি
এত সহজে সাড়া দিবনা; হুম
এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়?
sms এ না
চিঠি না পার চিরকূট দিও
বারেবারে হাত বুলাবো হাতের লেখায়
কখনো অধর!
কবি হতে হবে না
প্রিয় গানের দু'চরণ ধার করে চালিয়ে দিও।
love you বলো না প্লিজ
হৃদয়ে ঝড় তুলে বলো ভালবাসি।
ফোনে বলো না
ঐ চাহনি এই রাঙ্গামুখ
মিস করা যায়?
বিশ্ব সংসার তন্ন তন্ন করে আনতে হবে না
একশো আটটা নীল পদ্ম
শাহাবাগের গোলাপ-ই সই।
খুব বেশি কি সৌখিনতা বল
এত সুন্দরের সূচনা কি এমন সাধারণ হলে হয়?

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন