somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম মুছা
সুবোধ আমি। তবে পলায়নরত। কারন সময় আমার পক্ষে না। জীবন আমার সঙ্গে না। আগে কোথাও থিতু হই। তখন পরিচয়টা জানাব। ধন্যবাদ এখানে ঢু মারার জন্য। মোর নির্জীব ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

শুধুমাত্র কাউকে দেখে মূল্যায়ন করাটা অসীম নির্বুদ্ধিতা

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



.... ক্ষুদ্র এই জীবনে পরিপার্শ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সম্মুখীন হই আর নিজেকে অবিরত প্রশ্ন করতেই থাকি এমনও কি সম্ভব? এর সঠিক উত্তর খুঁজতে যেয়ে বিস্ময়ে হতবাক হই। সৃষ্টির সেরা জীব মানুষ বলে কথা!

..... ক্লাস ফাঁকি দিয়ে একটি ছেলে যখন রীতিমত মাঠ দাপিয়ে বেড়ানোর মাঝে সুখ খুজে পায় তখন ক্লাসের প্রথম সারির ছাত্রদের নিকট হয়ত সে খুবই অগ্রাহ্যের বস্তু হয়ে দাড়ায়। কিন্তু পরিক্ষা পরবর্তী ফলাফল প্রকাশের সময় ঐ মাঠ কাপানো ছেলের মুখে জয়ের হাসি ও ক্লাসের প্রথম সারির সেই ছাত্রদের মুখেপরাজয়ের গ্লানি এবং তার নিকট বশ্যতা স্বীকারের দৃশ্য দেখে আমি হতবাক হই।
.
..... শিক্ষাবর্ষের শুরুতে নতুন শ্রেণীতে গাঁ থেকে আসা পিছনের বেঞ্চের ঐ ছেলেটির সাহচর্য লাভ করতে যখন কেউই ইচ্ছা পোষণ করে না বরং সবাই তা অপমানের দৃষ্টিতে দেখতে থাকে। কিন্তু প্রথম পরিক্ষার ফলাফল প্রকাশের পর যখন সবাই তার একটুখানি সান্নিধ্য লাভের চেষ্টা করে ও এর দ্বারা নিজেকে ধন্য বলে মনে করে তখন আমি বিস্মিত হই।
.
..... শুদ্ধ বাংলায় কথা বলাতে সবাই যাকে আনস্মার্ট উপাধিতে ভূষিত করে। তার সাথে কথা বলতে কিংবা কোথাও যেতে সংকোচ বোধ করে। তখন তার পিছ লুকিয়ে দেখতে পাই যে, সে সবসময় নিজের সাথে ঝরঝরে ইংরেজিতে অনর্গল বকবক করছে। তা দেখে আমি বিস্ময়ে অভিভূত হই। তার সম্মানে নুইয়ে পড়ে এ হৃদয়।
.
..... যখন দেখি আমার পাশের কেউ ঠিক মত কথা বলতে পারে না। কথা বলার সময় মুখ দিয়ে থুথু ছড়ানোর ভয়ে কেউ যখন তার সাথে কথা বলতে ইতস্তত বোধ করে। কিন্তু তাঁর কুরআন তেলাওয়াত শুনে সেই সকল নিষ্ঠুর মনের লোকদের যখন চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে, তারা বলতে বাধ্য হয় মহান হে মানব তুমি। তা দেখেআমি বিস্ময়ের সীমানায় নিজেকে হারিয়ে ফেলি।
.
..... যে সারাক্ষণ গম্ভীর থাকে এমনকি প্রয়োজনীয় কথা বলতেও অনিচ্ছুক। মনে হয় যেন জন্মগত ভাবে বোবা। কিন্তু তার সাহিত্যকর্ম যখন অবলোকন করি, তখন নিজেকে বারংবার প্রশ্ন করি যে এমন লোকের মুখ থেকেও কি সাহিত্যের এমন সৃজনশীল ধারা উচ্চারিত হওয়া সম্ভব? নিজের নিকট এগুলো যেন বিশ্বাস হয় না। আমি সেই সময় নিদারুণ বিস্মিত হই।
.
.....পরিশেষ এটাই যে কারোর চেহারা দেখে কিংবা তার বয়স অথবা তার গুটিকয়েক কর্মকান্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে কাউকে যথার্থভাবে মুল্যায়ন করা যায় না। কাউকে বুঝতে হলে অথবা তার মেধা যাচাই করতে হলে সর্বপ্রথম তার সম্পর্কে বিশদ জানতে হবে। তার প্রতিটি কার্যক্রম অন্তরচক্ষু দিয়ে যাচায় করতে হবে তবেই সম্ভব কারো সম্পর্কে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া। তাই আমাদের উচিত কারো সম্বন্ধে আগে জেনে বুঝে তারপর মন্তব্য করা। না হলে পরে অনুশোচনায় ভুগতে হতে পারে। আর এই সকল ব্যক্তির্গের যোগ্যতা হল খোদার রহমত প্রাপ্তি ও কঠোর সাধনার ফল। তা ব্যতিরেকে অন্য কিছুই নয়। পরিশ্রম দিয়েই সবকিছু জয় করা সম্ভব। ষোষণা পত্রটি এখানেই সমাপ্ত হল।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×