বাবা
তানিয়া আক্তার
আমি- সেই একেবারে ছোট্টটি যখন
বাবার হাত ধরে চলেছি পথে
ভেবেছি বাবার মত হব যে কখন।
সরল, অকপট, ধীর, ধৈর্যশীল
তুচ্ছ, দ্বন্দ্ব বিরোধ এড়িয়ে সদা
অন্যের মতের প্রতি ছিল সহনশীল।
জগতে নানারকম ধর্ম, বর্ণ, মত
বাবা শেখাল চলতে অবলীলায়
ধরে মানবিক পথ।
শুনেছি বাবার সেই যুদ্ধে যাওয়ার কথা
দেখেছি বাংলার মানচিত্র, ভেবেছি-
কেমনে আনল তাঁরা এদেশের স্বাধীনতা !
বলত সে- গণতন্ত্র, সমাজতন্ত্র আর সাম্যবাদ
মানুষ বাঁচে মনুষ্যত্ব লয়ে
জেনো, শ্রেষ্ঠ সেই মতবাদ।
সহজ করে নিতে জীবনের দুঃখব্যথা
দিল সে জ্ঞান , কত সান্ত্বনা
কাঁদিনা তাই ক্ষুদ্র স্বার্থলাভে অযথা।
এই যে জগত, পথ, ঘাট, মাঠ তাঁর চেনানো
একা একা হাঁটি, বাবা গেল চলে
কোন মন্ত্রবলে গেলনা যে তাঁকে ফেরানো।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



