মানুষে প্রেম
২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মানুষে প্রেম
মগ্ন ছিলাম একদা
খুঁজেছি সদা,
পুণ্য কোথায়-
বুঝি বইয়ের পাতায়-
কালী মন্দিরে-
কাবার ঘরে,
গীর্জা , প্যাগোড়ায়
মন্ত্র জপায়, তসবী গোনায়,
তারার দেশে-
ঐ সপ্তাকাশে।
অবশেষে আমি
ভাবিলাম থামি-
দেখিনিত কভূ মানুষে
জীবন বন্দী ফানুশে,
সদা করুনা যাচে
অমানুষের কাছে।
বইছে বোঝা পশ্চাতের
যেন তারা কীট জগতের,
প্রেমহীন অসাড় শত
বাঁচে পশুর মত।
ক্ষুদ্র স্বার্থ লয়ে
ব্যস্ত জীবন ব্যয়ে,
হয়না যথাযথ সভ্য
চেনে কেবল ভবিতব্য।
মুক্তি চেয়ে বেড়ায় ছুটে
শোষক খায় যে লুটে,
তাদের ব্যথার কথা
লেখা তেমন হয়না হেথা।
খুঁজিনা পুন্যরে আর
মানুষের মাঝে তার ঘর,
আছে সামনে পৃথিবী
মানুষের জীবন্ত ছবি।
যা কিছু আধুনিক
দরকারী অধিক,
পথ, ঘাট, শহর, বন্দর
কাব্য, গাঁথা, সুন্দর,
মানুষই করল সৃষ্টি
দানিল গভীর দৃষ্টি,
প্রতিকুল জগতটাকে
অনুকুলে আনল ডেকে।
তাদের কাছে ঋণী
আমার জীবনখানি,
তাদেরে দিয়ে প্রেম
স্বার্থক হোক জনম।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,...
...বাকিটুকু পড়ুন
- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা...
...বাকিটুকু পড়ুন