আজ কাল সত্যিকারের বন্ধু পাওয়া কপাল। এ হিসাবে আমার কপাল হাজার গুণ ভাল। শ্যামল একজন এমনই বন্ধু যে বন্ধুর জন্য নিজের সবটুকু উজার করে দেয়। কয়েক দিন আগের ঘটনা, আমার গ্রামের এলাকা থেকে মটর দূর্ঘটনায় আহত হওয়া্ একজন আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাত তখন প্রায় ১:০০টা। আমার এলাকার বলে সেই মধ্য রাতেই খিলখেত থেকেই ১ম বারের মত যেতে হল ঢাকা মেডিকেলে। আমি হাসপাতালে পৌছেঁ দেখি যারা রোগীর সাথে এসেছে তাঁরা রোগী নিয়ে কী করবে কিছুই বুঝে উঠতে পারছেনা। ইমারজেন্সি বিভাগ থেকে টিকিট এবং অন্যান্য আনুসংগিক কাজ শেষে দেখি ইমারজেন্সি বিভােগর ডাক্তার লাপাত্তা। কোথাথেকে যেন এল প্রায় ঘন্টাখানেক পর। এই ১টা ঘন্টা কাটল চরম টেনশনে, এই বুঝি চিকিৎসা অভাবে রোগী মারা গেল। হঠাৎই শ্যামল ফোন দিল লেখা পড়ার বিষয়ে, তাকে আমার অবস্থান সর্ম্পকে বলতেই ধানমন্ডি থেকে ছুটে আসল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষনে ডাক্তার রোগীর সি.টি স্ক্যান করাতে বলল। িকন্তু একি? এখানেতো সি.টি স্ক্যান মেশিনই নষ্ট! আমাদের টেনশন বেড়ে হগল হাজারগুণে।তখনই শ্যামল বলল তাকে নিয়ে ইবনে-সিনা ডায়গনেষ্টিকে যাওয়ার। সেখানে গিয়ে দেখি আরেক নাটক! রোগী মরার পথে কিন্তু ইবনে-সিনাই ভর্তি না করালে তারা সি.টি স্ক্যান করাতে পারবেনা। কিন্তু সেখানে ভর্তি এবং চিকিৎসা ব্যায় বহনের ক্ষমতা আমাদের েনই। শ্যামল বলল চল গ্রীন লাইফ-এ। আবারও মৃত্যু পথ যাত্রী রোগীটাকে নিয়ে গেলাম গ্রীন লাইফ-এ। সি.টি স্ক্যান হল ততক্ষনে রোগী আরো কাহিল হয়ে গেল।হঠাৎ খেয়াল হল রোগীর জন্য কিছু কাপর লাগবে! এ ক্ষেত্রেও শ্যামল তার বাসা থেকে নিয়ে আসল প্রয়োজনীয় কাপড়-চোপড় । সি.টি স্ক্যান শেষে রোগীসহ গ্রমের লোকদের পাঠিয়ে দেয় মেডিকেল কলেজ হাসপাতালে। আমি চলে আসি শ্যামল-এর বাসায় ।রাত ৪:০০টায় বিছানায় শুতেই চোখে ভেসে উঠে শ্যামল এবং হাসপাতালের কর্মচারীদের কার্যকলাপ। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে যায যে আন্তরিকতা থাকার কথা হাসপাতালের কর্মচারীদের তা পেলাম শ্যামল-এর কাছে। সকালে মোবাইল-এর শব্দে ঘুম ভাংল। রিসিব করতেই ওপাশ থেকে বলল রোগীটি মারা গেছে।
আমার বন্ধু শ্যামল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।