somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'Life is like a Bicycle; You don't fall off unless you stop Pedaling.'...আমি বিরক্ত-হতাশ এবং ক্লান্ত।

০১ লা সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাগৌতিহাসিক কালের গুরু-শিষ্য সম্পর্ক এখন শুধু পুরানো লাইব্রেরির ধুলো জমা বই ঘাটলেই পাওয়া যায়। গুগলও এবাপারে অজ্ঞ। নন্দনতত্ত্বের অস্তিত্ববিহীন এ জীবনে ছাত্র-শিক্ষক সম্পর্ক কেবল পরীক্ষার খাতায়ই সীমাবদ্ধ । শিক্ষকের সময় নেই ক্লাসের বাইরে ছাত্রকে জীবনবোধের দিক দর্শন করানোর । আর ছাত্রের প্রইয়োজন কেবল ভালো নম্বরের । ...আমি অতৃপ্ত । পিতার সন্তুশ্তিতে আল্লাহর সন্তুস্তি; মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ্ত"। প্রতি নামাজের মোনাজাতে 'রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা' পড়তেও ভুল হয় না। মাঝে মাঝে তাদের অনুরোধে নিজের ইচ্ছারও জলাঞ্জলি দিতে হয়।... আমি বাধিত।
আজকাল খুব ভালো বন্ধু পাওয়া দুষ্কর । হ্যাং অউট আর ডে অউটের ভিড়ে বিপদের সময় তাদের খুঁজে পাওয়া ইন্ডিয়া অথবা আমেরিকার ভিসা পাওয়ার চেও দুষ্প্রপ্য। বহু খাঁটি বন্ধুত্বে আজ নাগরিক ব্যস্ততার জং পরেছে; মলিন হয়েছে ইগো প্রবলেমের ধাক্কায় । ...আমি চিন্তিত। ফেসবুক-গুগল প্লাস আর পাশ্চাত্য চলচ্চিত্রের ডিভিডির ডিস্কে জীবন ঘুড়ছে তো ঘুড়ছে । ...আমি ক্লান্ত।

এবার ভাড়হীন কিছু কথা বলি...
সিএনজি ওয়ালার কাছে জিম্মি ছিলাম-এটা নতুন নয়।বর্ধিত ভাড়া নির্ধারিত হওয়া সত্ত্বেও বাস এবং রিকশাওয়ালা অতিরিক্ত টাকা এখন আর ফেরত দেয় না-ব্যতিক্রম কিছু নয়। ঈদের সারাদিন গৃহবন্দি থেকে,মধ্য রাতের ঠিক আগে এক কাপ উন্নত মানের কফির আশায় বের হলাম । ফেরার পথে ফেরিওয়ালার কাছ থেকে ৬.৫ টাকার সিগারেট কিনে ১০ টাকার উদ্বৃত্ত অংশটুকু ফেরত চাইতেই "বুর্জোয়া" বলে একটা গালি দিল । অসহায় বোধ করে হাঁটা দিলাম।

অনুভব করলাম; আন্তর্জাতিক হোটেলের নরম তুলতুলে চেয়ারে বসে আয়েশি ভঙ্গিতে বরফ শীতল কফির মগে চুমুক দিতে পারলেই যদি বুর্জোয়া হওয়া যেত তবে ভালোই হতো...কারণ যতই বয়স বাড়ছে মনোজাগতিক জগতে ততোই "প্রোলেতারিয়েত" হয়ে যাচ্ছি ।
জীবনে তো ফ্রিডম অফ চয়েজ বলতে কিছুই নেই... শুধুই মরিচিকা।

ইউরো ট্রিপ আর আমাজান অভিযানে জীবনের সকল স্বাদ খুঁজে পেলে খুব একটা খারাপ হতো না। বসবাসের অযোগ্য নগরিতে বসে গভীর রাত অবদি জেগে থাকি । রবিন্দ্রসঙ্গীতকে এখন শুধুই ফ্যান্টাসি মেনে পোল্যান্ডের ওয়ারশ শহরের পিয়ানো বাদক আর ভিয়েনার বেহালার করুণ সুরে হতাশায় ভরা ক্লান্ত আঁখি মুদতে বাধ্য হই ।

ঘন্টা না পেরুতেই মুঠোফোনের বিদঘুটে অল্যার্ম তাড়া দেয় ঠিক ৭ টা ৫০ এর মাঝে মগবাজার ক্রসিং পেরুতে হবে নইলে ৩০-৪৫ মিনিটের জ্যামে বসে "বাংলাদেশ প্রতিদিন" পত্রিকার কাট-কাট রগরগে খবর পড়েই কাটাতে হবে।
ব্র্যাক ইউনিভার্সিটি পৌছে লিফটে উঠলে হাতে ৮-১০ মিনিটের সময় পাওয়া যায়, যান্ত্রিক গোলোযোগের কারণে । অচেনা মানুষের মুখ চাওয়া-চাওয়ির এক পর্যায় চোখ পরে লিফটের বিশাল আয়নায় । নিজের মুখ দেখলে করুণা হয় তখন, কিন্তু হঠাত ভেসে ওঠে আজিজ মার্কেট থেকে কেনা পরিধিত টি-শার্ট; তাতে লেখা- 'Life is like a Bicycle; You don't fall off unless you stop Pedaling.'
শুরু হয় আবার একই চক্রাকারে ঘোরা...শিক্ষক-বন্ধু-সিগারেট বিক্রেতা-রিকশা-বাস-ফেসবুক-পরিবার এবং ভ্যায়োলিনের করুণ সুর.........আমি বিরক্ত-হতাশ এবং ক্লান্ত।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×