আমি তাকে বললাম, " এখনো সময় আছে, তুমি চিন্তা করে দেখ।"
সে বলল, " নতুন করে চিন্তা করার কিছু নেই, আগেই সব ভেবেছি।
সবকিছু মেনে নিয়েই আমি সামনে এগুব, বেপার না; মানিয়ে নেব।"
আমি বলি," বন্য ঘোড়াকে বশ মানানো কিন্তু খুব শক্ত কাজ,
কিন্তু একবার যদি বশ মানে, তাহলে মনিব ছাড়া কার কথা শোনে না।"
সে বলল," আমি জানি যে আমার কি করতে হবে; মানিয়ে নেব, বেপার না।
ঘোড়াটা ছিল খুব চটপটে, দুরন্ত, খুব দুষ্ট।
কারো কথা শুনতো না, কারো খবরদারি সে পছন্দ করত না।
কিন্তু কেন জানি এবার সে ছেলেটার কথা শুনতে লাগল,
ছেলেটার কাছেও ঘোড়াটাকে ভাল লাগতে লাগল।
কারণ ওটা যে অতটা কথা শুনবে, সে কখন চিন্তাই করেনি।
এরপর সময় অতিবাহিত হতে থাকে, ঘোড়াটা পোষ মানতে লাগল।
ওর সাথে ছেলেটার বোঝাপড়া ভাল হয়; ওরা ভাল বন্ধু হয়ে যায়।
এখন যেন একজনের মনের কথা আরেকজন বোঝে,
কিন্তু তারপরও মনে সন্দেহের উদ্রেক হয়," সত্যিই কি বুঝি?"
সময় থেমে থাকে না, সময়ের সাথে সবাই গতিশীল হয়ে পরে
সবই ঠিক থাকে কিন্তু উভয়ের মধ্যকার দুরত্ত বারতে থাকে।
দুজন দুজনকে কাছে চায়, কিন্তু কেন যেন তারা আর দূরে সরে যায়।
মনের অজানা কষ্টে ছটফট করতে থাকে, কিন্তু কোন কুল-কিনারা পায় না,
রাগে-দুঃখে একে অপরকে মনের অজান্তে ঘৃণা করা শুরু করে।
সময় তাদের ভেতরটাকে কখন পরিবর্তন করে ফেলে, তা তারা নিজেও জানে না।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




