মনটা বলে আজ একটু ভিজি বরষায়
কেমনে ভিজি তারে ছাড়া, মরি হায় হায়।
আজকে আমার মনের আকাশ, কালো মেঘের রাশি
হৃদয় জুড়ে এলোমেলো, ঠোঁটের কোণে হাসি।
মনের কোণে ছোট্ট আশা, কোনো এক সাঝে
দেখব আবার তোমায় আমি আপন পরাণ মাঝে।
উড়ে চলে পরাণ পাখি, পরাণ দেবীর ধারে
পায় না খুঁজে কোথাও তারে জিজ্ঞাসিবে কারে?
ফিরে আসে পরাণ পাখি হয়ে নিরুপায়
মনকে বলে, '“পাইনি খুঁজে, সে তো কোথাও নাই।'“
মনটা তখন হেসে বলে, “ 'হায়রে বোকা পাখি,
খুঁজছ তুমি যেথায় হেথায় আসল জায়গা বাকি।'“
'“সে তো আছে হৃদয় জুড়ে, আমার মাঝেই বাস
ফেলব আমি তারি শ্বাসে প্রতিটি নিশ্বাস।'“

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




