রাস্তায় অনেক জ্যাম, ক্লাশ শেষে ইউনিভার্সিটি থেকে বাসায় যাচ্ছি
বাসে সিট নেই, দাঁড়িয়ে আছি; প্রচন্ড ক্লান্ত
চারপাশে অনেক শব্দ কিন্তু আমি শুনছি না।
এই ক্লান্তির ভেতরে স্বস্থি পেতে হবে
তাই সারাদিনে ঘটে যাওয়া ঘটনা মনে করছি
একা সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো পন্থা আমার জানা নেই।
মনে পরে গেল বন্ধুদের সাথে মজা করার কথা
একসাথে আড্ডা দেয়ার কথা, সময় কাটানোর কথা।
মনে পরে গেল পরীক্ষার কথা; পরীক্ষা ভালো হয়েছে।
এবার বোধহয় গ্রেডটা ভালোই আসবে
একটু খুশি খুশি লাগলো, তাহলে এবারো রেজাল্টটা ভালো হচ্ছে।
হঠাৎ বাস জোরে ব্রেক করলে আমার ঘোর কাটে
আমি স্বাভাবিক হই, আশেপাশে তাকাই, দেখি আর কত পথ বাকি........
হঠাৎ কি হল জানি না, আমার বুকের ভেতরে কেমন যেন কেঁপে উঠলো,
আমার কেন যেন মনে হল - আমি একা, বরই একা।
হঠাৎ মনে হল একাকিত্ব গ্রাস করে নিচ্ছে আমাকে
কেন যেন আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে, চোঁখ ফেটে পানি বের হচ্ছে
নিজেকে খুব অসহায় লাগছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না।
কি হতে পারে এই একাকিত্তের কারণ, খুঁজে বেড়াই মনের ভেতর......
শেষ পর্যন্ত খুঁজে পাই কারণ, মন আমার একি কারনে বারংবার কষ্ট পায়।
কিন্তু কোন সমাধান চোখে পড়লো না,পাবো কিনা জানি না; কারণ অদ্ভুত আমি।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




