অনেকদিন আগের কথা। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় প্রসঙ্গছলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কথা আলোচনা হল। এক বন্ধু বলল," এ দেশে আর কিছু হবে না। আমি আর এ দেশেই থাকবো না। পড়াশোনা শেষ করে বিদেশ চলে যাব, আর ফিরবো না। এখানে কোন ভবিষ্যত নেই।" তখন আমি বললাম," এটা কেমন কথা!! তুই কি এদেশের একজন নাগরিক না? দেশকে কি ভালবাসিশ না ? দেশের প্রতি কি আমাদের কোন দায়িত্ব নেই ?" তখন সে বলল," কিসের দায়িত্ব? কেমন দায়িত্ব? শোন একটা কথা বলি, এই যুগে সবাই নিজের ভালোটাই দেখে। আর এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? এই দেশের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে আমি কি আমার ভবিষ্যত নষ্ট করবো নাকি!!"
বস্তুতঃ দেশের রাজনীতি সম্পর্কে তরুণ প্রজন্মের নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে। রাজনীতির প্রতি সবার ঘৃণ্য মনোভাব ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই ধারণার সৃষ্টি। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে, তরুন প্রজন্মই যদি হাল ছেড়ে দেয়, তাহলে দেশটার কি হবে ????
তরুণ প্রজন্ম হল একটি দেশের মূল চালিকা শক্তি। তারা ভবিষ্যতের কর্ণধার। দেশের ভাড় যদি যোগ্য হাতে না থাকে, তাহলে একটি দেশের ধ্বংস হতে বেশি দিন সময় লাগে না। সবাই যদি ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়, চাকরি করে, তাহলে দেশের হালটা ধরবে কে ? কেউ কি একবার ভেবে দেখেছেন ??
আজকে আমাদের রাজনীতির দুর্দশার পেছনে কারণ হিসেবে আমি মনে করি যোগ্য নেতৃত্বের অভাব। এই সমস্যার ভবিষ্যতেও কোন হাল হবে না, যদি তরুণ প্রজন্ম এগিয়ে না আসে। পূর্বেও যোগ্য কেউ ছিল না বলে অশিক্ষিত, অযোগ্য লোকেরা রাজনীতিতে নেতৃস্থানীয় জায়গায় উঠে এসেছে।
এটা ঠিক যে একবারে এই অরাজকতা থেকে বের হয়ে আসা সম্ভব নয়। যথেষ্ট সময়ের ব্যপার। কিন্তু এই পরিস্থিতি থেকে পরিত্রাণের পদক্ষেপ আমাদের নিতেই হবে।
আমি নিজেও একটি রাজনৈতিক সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমার মতে, এটা জরুরী নয় যে, কোন সংঠনে যোগ দিলেন। যে সংগঠনেই আপনি থাকুন না কেন , নিষ্ঠার সাথে লেগে থাকলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার হাতে কর্তিত্ব আসবেই। হয়তো পুরো দেশের কর্তিত্ব না হোক, একটা এলাকার দায়িত্য আপনি পাবেন।
সবাই মিলে যদি একটু একটু করে ঠিক করতে পারি, তাহলে আমাদের প্রিয় এই দেশটাকে মনের মত করে সাজাতে বেশি সময় লাগবে না। একটা কথা আছে না- ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জ্বল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।
আপনার কি মনে হয়, সম্ভব ????
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১২ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




