somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝালমুড়ি (পর্ব-১)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বউ : রাতে বাসায় এসেই যে বই, ফেসবুক আর ব্লগ নিয়ে বসো, এতে সংসারের কোন উপকারটা হয় ?
আমি : দেখো, সংসারের জন্য তো আমি সারাদিন অফিসেই কাজ করি। রাতে আমাকে দেশের জন্য কাজ করতে হয় !
বউ : ওরে আমার দেশের কাজ ! তোমার স্টেটাসে তো লাইকও পরেনা !
আমি : শুধু লাইক দিয়ে মেধার বিচার হয়না, পৃথিবীতে বহুত লেখক আছে যারা জীবিত অবস্থায় স্বিক্কৃতি পায়নাই।
বউ : হ ! গায়ে মানেনা, আপনে মোড়ল ! আমার বান্ধবী ডলির জামাই গাড়ি কিনসে, শান্তার জামাই ফ্লাটের বুকিং দিসে.....
আমি : আরে রাখো তোমার গাড়ি-ফ্লাট ! একজন কবির কাছে তুমি তুচ্ছ গাড়ি-বাড়ি নিয়ে কথা বলতে আসছ ?
বউ : এই খানে আবার কবি আসলো কোথা থেকে ?
আমি : কেন, আমিই তো কবি !
বউ : তুমি কবি ? কই জীবনেতো এক লাইন কবিতা লিখতে দেখলামনা।
আমি : লিখিনাই, তাতে কি হইসে, সামনে লিখব। সবাইরেই কি সুকান্ত হইতে হবে এমন কোনো কথা আছে ? কেউ কেউ অদ্বৈত্ত্ব মল্লবর্মন ও হতে পারে !
বউ : তোমার এই কথা গুলি আছে দেইখাই এখনো বাইচা আসো। সাংসারিক একটা গুনও তোমার মধ্যে নাই।
আমি : আমি শুধু কথাই বলি, তাইনা ! কেন, প্রতিবছর তোমারে ঘুরতে কক্সবাজার নিয়ে যাইনা ? তোমার অন্য কোনো বান্ধবীর জামাই এভাবে ঘুড়ায় ?
বউ : জ্বি, তারা মালেশিয়া- সিঙ্গাপুর যায়, তোমার মত কক্সবাজার নিয়া ঘুরে না !
আমি : আচ্ছা বাদ দাও, তারাকি আমার মত সৃজনশীল মানুষ ? ক্রিয়েটিভ কাজ করে, চিন্তা করতে পারে ?
বউ : যাদের কোনো মুরদ নাই তারাই বইসা বইসা চিন্তা করে, আর সৃজনশীল মানুষ বইলা নিজের মনেরে সান্তনা দেয় !
কিছুক্ষণ পর বারান্দায়...........
বউ : কি হলো মুখ কালো করে এখানে বসে আছো কেন ? কথা শুনায়সি দেখে মন খারাপ ?
আমি : না মন খারাপ হবে কেন, যা সত্যি তাই তো বলস ।
বউ : আরো কিছু সত্য আছে সেগুলি শুনবনা ?
আমি : শুনাও, এত কিছুই যখন শুনাইতে পারসো তখন বাকি গুলি আর বাদ থাকবো কেনো....
বউ : সত্য হলো আমার কোনো বান্ধবীর হাসবেন্ডই তোমার মত স্মার্ট না, সুন্দর না ! তারা কেউই তোমার মত এত সুন্দর করে কথা বলতে পারেনা। তুমি সবার চাইতে সেরা । কি এখন খুশি হইসো ? চল আমার সাথে একটু নার্সারিতে যাবা, কাঠ-গোলাপের চারটা আজ কিনে নিয়ে আসবো....
আমি : কথা গুলি কি মন থেকে বললা না খুশি করার জন্য বললা ?
বউ : অবশ্যই খুশি করার জন্য, নাইলে নার্সারী থেকে বাসা পর্যন্ত গাছ টেনে নিয়ে আসবে কে, আমি ??

প্রায় ১০০ বছর আগে কবি গুরু প্রশ্ন করেছিল, "সখী, ভালবাসা কারে কয় ?"
=> কবি, ভালবাসা কারে কয় জানিনা, তবে, ইহারেই বেচে থাকা কয় ! (চলবে...)

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×