একটি পরিবারের সদস্যদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্কের পিছনে পরিবারের সকল সদস্যদের ভুমিকা থাকলেও গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেন পরিবারের প্রধান। তার যোগ্য ভুমিকা একটি পরিবারকে ভাঙ্গনের হাত হতে বাঁচিয়ে সৌহার্দের পথে এগিয়ে নিয়ে যায়।
একটি প্রতিষ্ঠানের সকল সদস্যদের মেধা, যোগ্যতা, চিন্তা, মননশীলতা, ত্যাগের মানসিকতা, বিশ্বাস, উপলব্দি, ভাল লাগা, খারাপ লাগা, সংস্কৃতি, ইত্যাদির মাঝে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। এই স্বাভাবিক পার্থক্য এর মাঝেও প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারে যদি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি এই বিভাজনকে “ডিভাইড এন্ড রুল” পদ্দতিতে কাজে না লাগিয়ে পরিবারের প্রধান ব্যক্তির ভুমিকায় অবতীর্ণ হন।
একইভাবে একটি দেশের প্রধান দেশের মানুষের মেধা, যোগ্যতা, চিন্তা, মননশীলতা, ত্যাগের মানসিকতা, বিশ্বাস, উপলব্দি, ভাল লাগা, খারাপ লাগা, সংস্কৃতি, ইত্যাদির বিভাজনকে দেশের বৈচিত্রের অংশ বিবেচনা করে যদি পরিবারের প্রধানের ভুমিকায় অবতীর্ণ হন, তাহলে কোন অবস্থাতেই সেই দেশ পিছিয়ে থাকতে পারে না। জনগণের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টিতেও দেশের প্রধানের ভুমিকা অগ্রগণ্য, অতঃপর জনগণের ভুমিকা। তবে অবশ্যই দেশের প্রধানকেও প্রতিস্টানের কর্তা ব্যক্তির ন্যায় “ডিভাইড এন্ড রুল” পরিত্যাগ করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


