সাম্প্রতিক সময়ে দেখলাম বিভিন্ন সাংবাদিক, কলামিস্ট, গবেষক, প্রমুখ তাবলীগ জামাতের পেছনে লেগেছেন, এদের উদ্দেশ্য কী বুঝলাম না, এদের কি মাথা খারাপ হয়ে গেছে ইজতেমায় এত মানুষের সমাগম দেখে, যেটা ইসলামি রাজনৈতিক দলগুলো করতে পারেনি, সেটা তাবলীগ করে ফেলেছে, লক্ষ লক্ষ লোককে প্রতি বছর জমায়েত করছে, অনেকে বলছেন, জঙ্গি তৈরির কারখানা নাকি তাবলীগ, তাদেরকে আরব শেখেরা অর্থ দেন, তালেবান, আল-কায়েদা, হিজবুত তাহরির, তাবলীগের আশ্রয়ে লালিত পালিত হচ্ছে, কিছুদিন আগে সরকারের দাবি করা ব্যর্থ সেনা অভ্যুত্থানের নায়ক তাবলিগ জামাতের লোক। আর কত কী যে শুনতে হবে, সারা দুনিয়ায় যেখানে তাবলীগ শান্তিপূর্ণ ভাবে মুসলমানদের দাওয়াত দিয়ে আসছে এত দিন ধরে কোথাও কোন প্রশ্ন উঠল না, কেবল বাংলাদেশেই আওয়ায উঠল, তাবলীগ জঙ্গিবাদের মদদদাতা, কেন, কারা এর পেছনে কাজ করছে, তাদের স্বার্থ কী। আমাদের জানতে হবে, দেশ যেখানে বি এস এফ, ভারতের নগ্ন আগ্রাসনে আক্রান্ত, যুদ্ধাপরাধের বিচারে সচেষ্ট, নিত্য পণ্যের অতি মূল্যে মানবেতর জীবন যাপন করছে, শেয়ার বাজারে বিনিয়োগ করে নিঃস্ব, রাস্তা ঘাটে প্রতিদিন অনেক মানুষের প্রান যাচ্ছে, দূর্বৃত্তের হাতে প্রান দিচ্ছেন সাধারণ মানুষ, নিরাপত্তা বলে দেশে কিছু নেই, সেখানে একটি শান্তিপূর্ণ সংগঠন তাবলীগের দিকে অঙ্গুলি নির্দেশের কারণ কী। তারা কি কখনো কাউকে বল প্রয়োগ করেছে, অন্য ধর্মাবলম্বিদের আক্রমন, করেছে, ইসলামি খেলাফতের নামে হামলা করেছে, আমার মনে হয় পুরো দুনিয়ার কেউ বলতে পারবেন না, যে তাবলীগ জামাতের কোন লোক কাউকে কথা বা তার কর্মের দ্বারা আঘাত দিয়েছেন, দিয়ে থাকলেও ক্ষমা চেয়ে নিয়েছেন, তাবলীগ মুসলিম জাতিকে তার কর্তব্য পালনের অনুশিলন করতে আহ্বান করে থাকে, এবং মানুষ তো বটেই কোন প্রানী যেন তাদের থেকে অহেতুক কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রাখে, তাবলিগ তথাকথিত খেলাফতে বিশ্বাস করে না, ক্ষমতার মস্নদে বসবার লালসা করে না, মানুষকে নিজের মনের সাথে জিহাদ করতে চেষ্টা করতে বলে, অন্য লোকের সাথে নয়। নিজেকেই যদি নিজের নিয়ন্ত্রনে না রাখা যায়, তাহলে অন্য লোককে কীভাবে নিয়ন্ত্রন করা যাবে, যদিও কাউকেই নিয়ন্ত্রন কিংবা শাসনের উদ্দেশ্য নেই তাদের। তাবলীগের আসল উদ্দেশ্য ব্যক্তির চরিত্রের উন্নয়ন সাধন করা, আল্লাহর হুকুম, নবী রাসুলুল্লাহ (সা।) এর আদর্শ অনুসারে জীবন পরিচালনা করা, যারা নবীজির জীবন সম্পর্কে কিছুটা জানেন তারা অনুধাবন করতে পারবেন যে তাবলীগ কী চায়। তাই বলব, বাইরে থেকে সমালোচনা না করে তাব্লিগে যেয়ে নিজ চোখে দেখে আসুন, নিজে অভিজ্ঞতা নিয়ে আসুন, তারা কী করে, কেন করে, তাদের আল্টিমেট লক্ষ্যটা কী। শুধুমাত্র তত্ত্বের উপর ভিত্তি করে সমালোচনায় মুখর হবেন না। ব্লগের সাথে বিডি নিউজ ২৪ এর কলাম জুড়ে দেয়া আছে, আমি সেখানে কমেন্টও করেছিলাম, এডিটে বেশ কিছু বাদ পড়েছে।
ধন্যবাদ সকলকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

