নির্ভাবনায় কেটে গেলো কত শত দিন।
পেরিয়ে গেলো মাস হতে বছর আর অন্ধকার যুগ।
সেই সব বসন্ত যুগের মাঝে;
কোন এক লাজুক মুখ, হারিয়েছিল তার জাগতিক অমোঘ স্বপ্ন;
কোন এক ক্ষণিকের তন্দ্রায়।
সর্বনাশা সেই নিশিতের জন্য তার কতই না আক্ষেপ।
তবুও তো ফিরে পাবার আকাঙ্খা হয়েছিল।
শুরু হয়েছিল দুঃসহ প্রতিক্ষা।
গুনে চলেছিল অজস্র বিষন্ন প্রহর।
ভেবেছিল সব প্রহরের একদিন সমাপ্তি হয়।
যবনিকায় কান পাতে নতুন প্রত্যাশা।
ভেবেছিল উত্তরের হাওয়ায় ভেসে ভেসে সে ঠিকই পৌছে যাবে একদিন;
অথবা দখিণা হাওয়ায় অন্য কেউ।
ভেবেছিল সব কিছুই একদিন ভুলে যাবে।
মুছে যাবে স্মৃতিগুলো।
কখনও ভাবেনি টগবগে সেই স্মৃতি ফিরে পাবে আবার,
কোন এক কসমিক আহবানে।
তবে তা শুধুই স্মৃতি।
যেখানে ভরপুর আছে হতাশা আর অসম্ভব পুনর্জীবন।
এ যে বড় অসহ্য কষ্ট।
যেখানে আক্ষেপ শুধু বেড়েই চলে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

