
ভেবেছিলাম কাব্য রচনায় বিদায় দিব তোমাকে।
তোমার মুখচ্ছবিতে প্রতিস্থাপিত হবে, অন্য কোন কুমারী সত্ত্বা।
যেই রমনীর কলঙ্ক আছে , আছে কোন শোনিত ইতিহাস
অপেক্ষাকৃত পরিমিত নয় যার সামগ্রিক অনৈতিকতা ।
পরিতৃপ্তিতে আছে নিশ্চিত নিমন্ত্রণ;
আছে হেমলক অথবা ভারী মেটালের সুনিপুন অংশগ্রহণ. ।
ইতিহাসের অভিন্নতা যার কখনো তীরবর্তিকার ভূমধ্যসাগর;
কখনও ধ্বংসস্তুপের আলেকজান্দ্রিয়ায়, আর কখনও নীল নদের ইজিপ্ট।
অনুকরণে অপরূপা হেলেন অথবা অনধিগোম্য ক্লিওপেট্রা।
আর ঈশ্বরী আফ্রোদিতি।
পার্থিব সেই প্রমিলার খোঁজে আমি বিচরিত ছিলাম
কখনও মাতৃকায় , কখনও অনুপম ইডেন উদ্যানে ।
অনভিজ্ঞ এই আমিতে জমেছিল বিপুল অনুভব।
তারপর একদিন অনাবৃত হয়েছিল অপ্রকাশিত তোমার ইতিহাস;
কোন এক সুনিশ্চিত মুহুর্তের সম্মুখে।
কাব্য রচনায় হলো না বিদায়।
প্রশ্নাতীত বর্নাঢ্য তুমি,
কালোত্তীর্ন করেছ নিপুন অনাচারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

