somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কাজ পেলাম

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা থেকে বদরুল ইসলাম নামে একজন গতকাল ইমেইলে জানালেন তার কিছু মূল্যবান ডকুমেন্ট (সার্টিফিকেট, জমির দলিল ইত্যাদি) স্ক্যান করে ইমেইলে এটাচমেন্ট করতে চান। সময়ের অভাবে তিনি একাজটি করতে পারছেন না।গতকাল সামুতে আমার লেখা ব্লগটি পড়ে তিনি আমাকে কাজটি অফার করলেন।

মোট ডকুমেন্টের সংখ্যা ১১১ টি।মূল ডকুমেন্ট না পাঠিয়ে তিনি ফটোকপি পাঠাবেন। ফটোকপিগুলো স্ক্যান করে ইমেইলে এটাচড করে পাঠাতে হবে।প্রতিটা ডকুমেন্ট স্ক্যান করে এটাচড করার জন্য তিনি ১০ টাকা করে পারিশ্রমিক দেবেন।পুরো কাজ শেষ করতে হবে এক সপ্তাহের মধ্যে।

আমি হিসেব করে দেখলাম পুরো কাজটি করতে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। আর কাজটি করে আমি পারিশ্রমিক হিসেবে পাব ১১১*১০= ১১১০ টাকা।পারিশ্রমকটা নেহায়েৎ কম নয়। ওডেস্কে দেশের বাইরের এ ধরনের কাজ করেও আমি প্রায় এ পরিমাণ পারিশ্রমিকই পাই।তাছাড়া ওডেস্ক তাদের ফি কেটে রাখে।বাইরে থেকে ডলার আনাটাও বেশ ঝামেলার ব্যাপার।সুতরাং এক্ষেত্রে আমার লাভ কম নয়। তাছাড়া দেশের মানুষের কাজ করার তৃপ্তিও বেশি। তাই আমি সানন্দে রাজি হয়ে গেলাম।

বদরুল ভাই আজকে কুরিয়ার সার্ভিসে ডকুমেন্টগুলো আমার ঠিকানায় পাঠিয়েছেন। আগামীকাল সেগুলো হাতে পেলে একদিনের মধ্যে পুরো কাজ শেষ করতে পারব।এটি হবে আমার করা দেশের ভেতরের আউট সোর্সিংয়ের প্রথম কাজ।সম্ভবত এভাবে দেশের ভেতরের কাজ এদেশে কেউ আগে করেন নি। যদি তাই হয় তাহলে নিঃসন্দেহে এটি এদেশের ফ্রি ল্যান্সিং পেশার একটি মাইল ফলক। আমার এ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান সামুর। সামুতে ব্লগ লিখেই আমি এ কাজটি পেলাম। তাই সব ব্লগার বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি।দেশীয় আউট সোর্সিং জগতে আমার এ অর্জন আমি উৎসর্গ করতে চাই সামুর সকল ব্লগার ও এদেশের সকল মুক্ত পেশাজীবিদের উদ্দেশ্যে। সেই সাথে সবার প্রতি একটিই অনুরোধ দেশীয় আউট সোর্সিং পেশার বিকাশে যে যার অবস্থান থেকে একটু কাজ করুন। দেশে আউট সোর্সিংযের বাজার বিকশিত হলে আমরা বিদেশের আউট সোর্সিংযের বাজারেও আরো বেশি সফল ভাবে কাজ করতে পারব।

সবশেষে আবার আমার ইমেইল ঠিকানাটি [email protected] দিয়ে দিচ্ছি। আমাকে ইমেইলে যে কোন কাজের অফার দিতে পারেন। কারণ আমিও আপনার কাজ করতে পারি :)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:২৬
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×