somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিও আপনার কাজ করতে পারি :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে আমার বয়স ৭ বছর ২ মাস। এই দীর্ঘ সময়ে আমি ব্লগ লিখেছি খুব কম, তবে নিয়মিত ব্লগ পড়েছি।আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্লগ লিখতে বসলাম। উদ্দেশ্যটি ব্যক্তিগত হলেও আমি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।এ বিষয়ে সামুর অসংখ্য ব্লগার ও পাঠকদের সহযোগিতাও চাই।

প্রথমেই ব্যক্তিগত কথাগুলো বলি। পারিবারিক কারণে আমি ঘরের বাইরে কাজ করতে পারি না। তবে ঘরে বসে বিভিন্ন কাজ করে উপার্জনে আমি একজন অন্যতম সফল মানুষ বলা যায়।দীর্ঘদিন ধরে ওডেক্স/ইল্যান্স, ফ্রিল্যান্সার প্রভৃতি প্লাটফর্মে ফ্রি ল্যান্সিংয়ের কাজ করে আসছি। দীর্ঘদিন ফ্রি ল্যান্সিংয়ের কাজ করতে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করি যে বাংলাদেশের ভিতরেও অনেক ফ্রি ল্যান্সিংযের কাজ আছে। অর্থাৎ বাংলাদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কাজ অনলাইনে দেশি ফ্রি ল্যান্সারদের দিয়ে করাতে আগ্রহী। দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের এ কাজগুলো করে দেয়ার জন্য আগ্রহী দেশি ফ্রিল্যান্সারের অভাবও নেই। কিন্তু অভাব যোগাযোগ ও সমন্বয়ের। অর্থাৎ ওডেক্স/ইল্যান্স বা ফ্রি ল্যান্সার এর মত এদেশে কোন দেশীয় ওয়েব সাইট নেই যেখানে এদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কাজের বিজ্ঞাপন দিবেন এবং এদেশের ফ্রি ল্যান্সাররা সে কাজগুলো করবেন আর দেশের টাকায় তাদের কাজের সম্মানী পরিশোধ করা হবে। দেশীয় ফ্রি ল্যান্সিংয়ের আলাদা প্লাটফর্ম গড়ে তুলতে পারলে যে লাভগুলো হবে-
এক। দেশীয় কাজদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান খুব সহজে ও কম খরচে তাদের কাজ করাতে পারবেন।
দুই। দেশের ফ্রি ল্যান্সাররা খুব সহজে দেশের কাজগুলো করার সুযোগ পাবেন।
তিন। দেশের কাজ দেশের বাইরে যাবেনা। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
চার। দেশীয় কাজ দাতা ব্যক্তি/ প্রতিষ্ঠান ও দেশীয় ফ্রি ল্যান্সারদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের সহজ সুযোগ সৃষ্টি হবে।
পাঁচ। নারীরা ঘরে বসে কাজ করে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
ছয়। শিক্ষিত বেকারদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
সাত। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের জট কমবে, কাজে কর্মে গতি আসবে।

যাই হোক, এবার আবার ব্যক্তিগত প্রসংগে আসি। আপাতত আমি ব্যক্তিগতভাবে কিছু দেশীয় ব্যক্তি/প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের কাজ করতে চাই।আমি যে কাজগুলো ভালো পারি তা হলো- লেখালেখি ও অনুবাদ (একাডেমিক/বিজনেস), টাইপিং, এডিটিং, ডিজাইন ও মাল্টিমিডিয়া, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস প্যাকেজের যে কোন কাজ।

সামুর মাধ্যমে আমি সবার কাছে আমার আগ্রহের বিষয়টি জানিয়ে দিলাম। আপনাদের এমন কোন কাজ যদি থাকে যা অনলাইন যোগাযোগের মাধ্যমে সম্পাদন করা সম্ভব তাহলে তা আমার ইমেল ঠিকানায় জানাতে পারেন। আমি আপনাদের কাজ সর্বোচ্চ মনযোগ সহকারে করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আশানুরূপ সাড়া পেলে আমি একটি ওয়েবসাইট করব যাতে দেশের সব ফ্রি ল্যান্সার দেশীয় ব্যক্তি/প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ পাবে। খুব শীঘ্রই একটি ফেসবুক পেইজ ও গ্রুপ খোলার ইচ্ছে আছে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আমার ইমেইল ঠিকানাঃ [email protected]
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×