বিজয় হোক ঐক্যের
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু তোমার বিজয়ের মানে কি
স্লোগানের মাঝে শেষ?
চেতনার নামে করে চিৎকার
যাতনা বাড়াও বেশ!
বিজয় মানেই মিছিলে মিছিলে
নগ্নতার উল্লাস?
বিজয় মানেই কাটাতারে ঝুলা
বোন ফেলানির লাশ?
বিজয় কি শুধু তোমার কাছে
জাতীর পিতার গান?
বিরোধিমতকে দমনের তরে
ফ্যাসিবাদী স্লোগান?
বিজয় মানে কি বিভক্তি আর
রক্তের হোলিখেলা?
বিজয় কি বন্ধু শাহবাগের ঐ
ফাঁশির পাঠশালা?
বিজয়ের মানে বিশ্বজিৎ আর
আবুবকরের লাশ?
বিজয়ের মানে মানব শবে
লাফিয়ে উচ্ছ্বাস?
বিজয়ের মানে কেনো জানি আজ
হত্যার রাজনীতি!
কণ্ঠনালীতে পা চেপে ধরে
কথা হরণের নীতি!
বিজয়ের অর্থ তোমার মিছিলে
রাষ্ট্রীয় প্রটোকল,
ন্যায্য দাবি আদায়ের মিছিলে
গরম পানির জল।
এত লাশ,এত রক্তে ভেজা
পিচঢালা রাজপথ,
মরছে মানুষ স্বাধিন দেশে
তোমার কি মতামত?
এমন বিজয় নয় তো কাম্য
বলছি বন্ধু শোন,
চিন্তারাজ্যে বিপ্লব এনে
নতুন বিবেক বুনো।
বিজয় হোক ঐক্যের;আর
বিভক্তির হোক শেষ,
সবাই মিলে গড়ি এসো
সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন