somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বোতল ঠান্ডা পানি!!!!

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড গরম। গ্রীষ্মকালের তখন ভরা যৌবন। যৌবন যার, তান্ডব তার। রহমত, বরকত আর মাগফেরাত নিয়ে রমজান হাজির। জাহান্নামের তাপদাহের আচ লাগছে যেন। আল্লাহ সহায়, রোজা বর্ম।
ঢাকার মিরপুরে তখন এক মেসে থাকতাম আমরা ছয়জন। একই এলাকার পোলাপাইন। অন্যরকম আনন্দ। বিল্ডিং এর এই পাশে আমরা আর অন্য পাশে থাকতেন বাড়ীর মালিকেরা। বাড়ীর মালিকের দুই ছেলে মেয়ে। প্রিয়ম আর প্রীতি। প্রিয়ম তখন ক্লাস এইটে পড়ত আর প্রীতে মনে হয় ক্লাস থ্রীতে। খুবই মেধাবী ছাত্র, ইংলিশ মিডিয়ামে পড়ত। আমাদের একজনকে আন্টি এসে ধরলেন ওকে প্রাইভেট পড়ানোর জন্যে। আর আরেকজন প্রায়ই প্রিয়মের কম্পিউটারে কোন সমস্যা হলে গিয়ে ঠিক করে দিয়ে আসত। সেই সুবাদে উনাদের সাথে ভালই সম্পর্ক গড়ে উঠে। প্রতি মাসেই বাড়ী ভাড়া দিতে আমাদের দেরী হলেও কখনই কটুবাক্য শুনতে হয় নি। বাড়িওয়ালা আঙ্কেল প্রায়ই আমাদের খোজ খবর নিতেন। উনারা খুব ভাল মানুষ। কল্পনার বাইরে। তো আন্টি রমজানের দিনগুলিতে প্রত্যেকদিন বড় এক বোতলে করে ঠান্ডা পানি পাঠিয়ে দিতেন। কোন দিন কাজের মেয়েকে দিয়ে নয়ত কখনো প্রিয়ম অথবা প্রীতি কে দিয়ে। সেই সঙ্গে ইফতারী ত ছিলই। আমাদের মেসে ফ্রিজ ছিল না। সেই বোতলের ঠান্ডা পানি গুলো যেন ঠিক অমৃতের মতন লাগত। আর মনের গভীর থেকে উনাদের জন্য দোয়া চলে আসত। আল্লাহ যেন উনাদের হাউজে কাওসারের পানি দান করেন। আন্টি খেয়াল করে আমাদের কাছ থেকে পানির বোতল গুলো চেয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতেন। কোন দিন বাজার একটু বেশি হয়ে গেলে আমরা আন্টি কে বলে উনাদের ফ্রিজে রেখে দিতাম। কখনোই আন্টি না বলেন নি। যতদিন ওই মেসে থেকেছি মায়ের মমতাই পেয়ে গেছি। বাড়ি থেকে দূরে থাকার কষ্ট মনেই আসেনি।


২০১০ সালে ওই মেস ছেড়েছি। তারপর তিন রমজান পার হয়ে এখন চতুর্থ রমজান চলছে। কত মিষ্টি শরবত আর কত আইস ওয়াটার খেলাম। কিন্তু আন্টির দেয়া বোতলের ঠান্ডা পানিগুলোর সুমিষ্টতা এখনো জিহবায় লেগে আছে। আর হৃদয়ে ত আছেই। জানি না আঙ্কেল আন্টি কেমন আছেন। দোয়া করি আল্লাহ যেন উনাদের অনেক অনেক ভাল রাখেন। আমীন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×