somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা চলচ্চিত্রের ময়না তদন্ত-পর্বঃ১

২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৫৬ সালের ৩রা আগস্ট “মুখ ও মুখোশ” চলচ্চিত্রের মাধমে যাত্রা শুরু হয় পুর্নাঙ্গ বাংলা চলচ্চিত্রের।বাংলা চলচ্চিত্রের এই সূদীর্ঘ ৬৪ বছরের পথচলায় কি প্রাপ্তি আর কি ই বা সমস্যা তাই বের করার চেষ্টা করেছি ধারাবাহিক এই লেখায়।
পৃথিবী সবসময় সময়ের সাথে সাথে আরো আধুনিক হয়ে উঠছে সেই সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের বিনোদনের উপকরনের।এই পরিবর্তনের হাত ধরে বিশ্বের চলচ্চিত্রেও এসেছে আমূল পরিবর্তন।সব দেশের চলচ্চিত্রই পুর্বের থেকে ভালো করছে আর আমাদের চলচ্চিত্র দিন দিন ভালোর পরিবর্তে খারাপের দিকে যাচ্ছে।বিষয়টি দুঃখজনক হলেও সত্য স্বাধিনতা পূর্ববর্তী সময়ে ও পরবর্তী এক দশকে যে ধরনের চলচ্চিত্র নির্মিত হয়েছে,বর্তমান সিনেমা গুলো তার তুলনায় শিশুসরূপ।সবাই বাচ্চা থেকে প্রাপ্ত বয়ষ্ক হয় কিন্তু বাংলা ছায়াছবি ম্যাচুরিটি থেকে বাচ্চা হচ্ছে।এমন একটা সময় ছিল যখন ভারতীয় ছায়াছবি আর আমাদের ছায়াছবির মাঝে গুনগত মানের তেমন একটা ব্যাবধান ছিল না,কিন্তু সময়ের সাথে সাথে তারা এগিয়ে গিয়েছে সামনের দিকে আর আমাদের চলচ্চিত্র চলেছে পেছন দিকে।বেশ কয়েক মাস পুর্বে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র প্রচার প্রসঙ্গে একটি লেখায় জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা চলচ্চিত্রকে “রসগোল্লা” বলে সম্বোধন করেছেন।যদিও তার পরিচালিত শ্রাবন মেঘের দিন,আগুনের পরশমনি ছাড়া বাকী ছবি গুলোও রসগোল্লার আওতায় ই পরে।রসগোল্লার তাও মিষ্টি হয় কিন্তু আমাদের বর্তমান বাংলা চলচ্চিত্রের কিছু হাতে গোনা চলচ্চিত্র ছাড়া বকী গুলোতে সেই মিষ্টি বেপারটিই নেই।তাই আমি রসগোল্লা না বলে গোল্লা বলাটাই শ্রেয় মনে করি।
তার এই বক্তব্য নিয়ে আমাদের চলচ্চিত্রের তথাকথিত বোদ্ধা ও জনপ্রিয় নির্মাতারা অনেক কথাই বললেন এবং একজন তো হুমায়ূন আহমেদের দেশপ্রেম নিয়েই প্রশ্ন উঠিয়েছিলেন।সবথেকে অবাক হয়ে যেটা লক্ষ্য করলাম তা হল তারা আসলেই যে গোল্লা বানায় তা তারা নিজেরাও জানেন এবং বুঝেন।কারন তারা হুমায়ূন আহমেদের কথার প্রতিবাদে নিজেদের ছবির মান নিয়ে এমন কোন যুক্তি দিতে পারে নি যা প্রমান করে তারা গোল্লা বানায় না।আসলে সে চেষ্টাটাই তারা করেনি তারা যা করেছে তা হল তাদেরটা তো গোল্লাই এখন হুমায়ূনের গুলোও গোল্লা প্রমানিত করা।আর তারা সবথেকে বেশি যে কাজটাতে পারদর্শিতা দেখিয়েছে তা হল অন্যের নাম বেছে খাওয়া ও বাজেটের উপর দোষ দিয়ে নিজেদের রক্ষা করা।বাংলা ছায়াছবি নিয়ে কেউ সমালোচনা করলেই তথাকথিত বোদ্ধাদের মুখথেকে বেরোয় –জহির রায়হান,খান আতা ছাড়াও আরো কিছু কিংবদন্তি পরিচালকের নাম।তারা বোঝাতে চায় যে এরাও তো বাংল চলচ্চিত্রই বানাত,তারা নিশ্চই গোল্লা বানায়নি।বর্তমান নির্মাতারা যে সকল কিংবদন্তি নির্মাতার নাম বলে তাদের কারো চলচ্চিত্র যদি তারা দেখে থাকে তাহলে তাদের আত্যহতা করা উচিৎ কারন তারা সেই যুগে যে ধরনের ছায়াছবি নির্মান করেছেন তা আধুনিক কালে এসেও বর্তমান নির্মাতারা তার ধারে কাছেও যেতে পারছে না।শুধু ধারেকাছে বললে ভুল হবে, জহির রায়হান খান আতাদের ছবি যদি থাকে পৃথিবী হয় তাহলে বর্তমান পরিচালকদের ছবি সৌরজগতের অন্য কোন গ্রহেও নেই তা হচ্ছে অন্যকোন নক্ষত্র।
তাদের আরেকটি অজুহাত হচ্ছে বাজেট।বাজেট মনে হয় না কোন প্রব্লেম কেননা এই বাজেটেও যে ভালো ছবি নির্মিত হচ্ছে না তা কিন্তু নয়,কিছু নির্মাতা মাঝে মাঝে খুব ভাল কিছু ছবি উপহার দিচ্ছেন,যদিও সংখ্যা খুবি কম।আর আমার মনে হয় না বাজেট বাড়ালে কোন লাভ হবে।এখন বাজেট কম তাই হিন্দি ছবর কোন ছোট অংশ বা গান নকল বা হুবহু কপি করলেও বাজেট বাড়লে তারা দেখা যাবে পুরা হিন্দি ছবিটাই কপি পেষ্ট মেরে রাখছে!
…………………………………………………।(চলবে)

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×