somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যরাতে রেল স্টেশন ও একটি করুন ঘটনা

১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ঘটনা দেখলাম।এরকম ঘটনা এর আগেও অনেক বার দেখেছি কিন্তু এর আগে আমাকে কখনো এমন ভাবে নাড়া দিতে পারেনি যা গতকাল পেরেছে।হয়ত আগে বিষয়টির গভীরতা বুঝতে পারিনি অথবা মধ্যরাতের নির্জনতা আমার ভেরতের ঘুমন্ত সত্বাকে জাগিয়ে দিয়েছিল।
কাল আমার ছোটবোন ট্রেনে করে দেশের বাড়ি থেকে ঢাকা এসেছে,তাকে আনার জন্যই স্টশনে যাওয়া।ট্রেন আসার কথা সাড়ে এগারটায়, পরে রিক্সা পাব না এই কারনে আমি এগারটার দিকেই স্টেশনে চলে যাই।প্রথমে স্টেশনে বেশ ভালই মানুষজন ছিল কিন্তু রাত বাড়টা বাজতেই মুটামুটি ফাঁকা হয়ে গেল।বাংলাদেশ রেলওয়ে তাই বুজতেই পারছেন কি অবস্থা! সাড়ে এগারটায় ট্রেন আসার কথা থাকলেও রাত বাড়টায় ও সেটা জয়দেভপুরেই পরে রইল।বেশ শীত লাগছিল বলে আমি স্টেশনের এক কর্নারের দিকে গিয়ে বসলাম।বসে বসে বিভিন্ন কথা ভাবছিলাম এর মাঝে দেখি আমার পাশের একটি চেয়ারে বসে একজন লোক মুখ ঢেকে কাঁদছে।লোকটাকে দেখে রাস্তার ভাসমান কেউ মনে হল না তাই জিজ্ঞেস করবনা করব না করেও শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেললাম যে কি হয়েছে।তারপর সে যা বলল তা আমাদের চারপাশে অহরহ ঘটছে, আমরা টিভিতে দেখে বা পত্রিকায় পড়ে তেমন কোন গুরুত্বই দেই না।কিন্তু বিষয়টা যে কতটা করুন তা কাল বাস্তবিক অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারলাম।
লোকটির বাড়ি সিলেটের কুলাউড়ায়।সেখানের এক আদম ব্যাবসার দালাল তাকে উনেক মিথ্যা প্রোলভন দেখিয়ে ঢাকার এক ভিসা এজেন্সির কাছে নিয়ে আসে।সেখানে তারা তাকে আবুধাবিতে রাজ মিস্ত্রির কাজের ভিসার কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নেয়।সে জানায় এই টাকা সে তার জমি বিক্রি,বাড়ি বন্ধক ও ধার করে সংগ্রহ করে।গত এগা্রো তারিখ সে আবধাবিতে পৌছলে সেখানে ধরে পড়ে তার ভিসাটা জাল ভিসা, পুলিশ তাকে আটক করে।সেখান থেকে সে বাংলাদেশে ঐ এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা জানায় সব ঠিক আছে এবং সে যেন কোন চিন্তা না করে আর তারা একদিনের মাঝেই তাকে ছাড়ানোর ব্যবস্থা করবে।কিন্তু তার পর দুই দিন চলে গেলেও তারা কোন ব্যাবস্থা নেয় না।অবশেষে গতকাল পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়।কিন্তু হতভাগ্য তখনো তার পিছু ছাড়েনি- বিমান বন্দরে নেমে তার ব্যাগ নিতে গিয়ে দেখে ব্যাগও হাওয়া হয়ে গেছে।বিমানের লোকজন তাকে উলটা পালটা বুঝ দিয়ে পাঠিয়ে দেয়।তার পর সে যায় ঐ ভূয়া এজেন্সির কাছে সেখানে তার তার সাথে খারাপ ব্যাবহার করে আর উলটো এমন ভাব নেয় যেন ফেরত আসাটা ঐ লোকটির ই দোষ।সে উত্তেজিত হলে তারা তাকে পুলিশের ভয় দেখিয়ে এবং দারোয়ান দিয়ে জোর পূর্বক বের করে দেয়।এখন সে পুরো নিরুপায় আগে জমিতে যে ফসল আসত তাও বিক্রি করে দিয়েছে,যে বাড়িতে থাকত সেটাও বন্ধক রাখা আর তার উপর পঁচিশ হাজার টাকার ঋন।তার পরিবারে দুই বছরের এক ছেলে, বউ ও বৃ্দ্ধ বাবা মা আছে এখন সে তাদের কিভাবে খাওবে তা সে জানে না!
লোকটির ঘটনা শোনার পর আমি এক বার সুধু ভেবে দেখলাম যে তার অবস্থায় আমি থাকলে আজ কি অবস্থা হত!তখনি বুঝতে পারলাম মানুষ আত্যহত্যা কখন করে!কারন আমি ঐ অবস্থায় নিজেকে ভাবতেই মনে হচ্ছিল আত্যহত্যা ছাড়া আর কোন পথ নেই কারন নিজের চোখে বউ,বাচ্চা,বাবা মা কে না খেয়ে থাকতে দেখার থেকে চলে যাওয়া অনেক সহজ।
লোকটি হয়ত আত্বহত্যা করবে না আর যদি করেও বসে আমি মোটেও অবাক হব না।কিন্তু আমরা কি এভাবে এই সকল দুর্ভাগ্য মানুষ গুলোর হতভাগ্যের খবর শুধু পত্রিকায় পড়ব?কোন দিন কি এই সকল প্রতারকদের বিচারের খবর পড়ব না?প্রায় প্রতিদিনই এমন হাজার প্রতারনার খবর আসে কিন্তু প্রতারকদের বিচারের খবর একটাও আসে না।আমরা এই সব প্রতারকদের বিচার চাই,তার মত হতভাগ্য মানষগুলোর করুন মুখ আমি আর একটাও দেখতে চাই না।কবে আসবে সেই দিন???

বি:দ্রঃ আসুন আমরা যদি আমাদের আশেপাশে কোন ব্যাক্তিকে এরকম বিদেশের সপ্নে বিভোর হতে দেখি,আসুন আমরা একটু চেষ্টা করি তাদের সচেতন করতে।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৯
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×