আবূ যার জুনদুব ইবনু জুনাদাহ্ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, মহান আল্লাহ থেকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ হে আমার বান্দাহরা! আমি নিজের উপর যুলমকে হারাম করে রেখেছি এবং তা তোমাদের জন্যও হারাম করেছি। কাজেই তোমরা একে অন্যের উপর যুলম করো না। হে আমার বান্দাহরা! যাকে আমি হিদায়াত দান করেছি সে ব্যতীত তোমাদের মধ্যেকার প্রত্যেকেই পথভ্রষ্ট। কাজেই আমার নিকট তোমরা হিদায়াত প্রার্থনা কর, তোমাদেরকে আমি হিদায়াত দান করব। হে আমার বান্দাহরা! যাকে আমি খাদ্য দিয়েছি সে ব্যতীত তোমাদের মধ্যেকার প্রত্যেকেই ক্ষুধার্ত। কাজেই আমার নিকট খাদ্য কামনা কর, তোমাদেরকে আমি খাদ্য প্রদান করব। হে আমার বান্দাহরা! যাকে আমি বস্ত্র দিয়েছি সে ব্যতীত তোমাদের মধ্যেকার প্রত্যেকেই বস্ত্রহীন। কাজেই আমার নিকট তোমরা বস্ত্র চাও, তোমাদেরকে আমি বস্ত্র দিব। হে আমার বান্দাহরা! রাত-দিন তোমরা ভুল করে থাক, আর আমি সমস্ত গুনাহ্ ক্ষমা করে দেই। কাজেই আমার কাছে তোমরা গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা কর, তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। হে আমার বান্দাহরা! আমার কোন ক্ষতি তোমরা করতে পারবে না, আর কোন উপকারও করতে পারবে না। হে আমার বান্দাহরা! যদি তোমাদের আগের ও পরের সকল জ্বিন ও মানুষ তোমাদের মাঝের সবচেয়ে মুত্তাক্বী ব্যক্তির অন্তরের মত হয়ে যায়, তবে তা আমার রাজত্বের সৌন্দর্য কিছুই বৃদ্ধি করবে না। হে আমার বান্দাহরা! যদি তোমাদের আগের ও পরের সকল জ্বিন ও মানুষ তোমাদের মাঝের সবচেয়ে মন্দ লোকের অন্তরের ন্যায় মনসম্পন্ন হয়ে যায়, তবুও তাতে আমার রাজত্বের মর্যাদা এতটুকু নষ্ট হবে না। হে আমার বান্দাহরা! যদি তোমাদের পূর্বের ও পরের সকল জ্বিন ও মানুষ এক প্রান্তরে দাঁড়িয়ে আমার নিকট একত্রে চায় এবং তাদের প্রত্যেককে আমি তার চাহিদা পূরণ করে দেই, তাহলে তাতে আমার কাছে যে ভান্ডার আছে তার অতটুকু কমে না যতটুকু সমুদ্রে একটি সূঁচ ফেললে তার পানি কমে যায় (অর্থাৎ- সমুদ্রের মধ্যে একটি সূঁচ ফেলে দিলে যেমন তাতে সমুদ্রের পানির কিছুই কমে না, তেমনি আল্লাহর অশেষ ভান্ডার থেকে প্রত্যেকের চাহিদা পূরণ করে দিলেও তার কিছুমাত্র কমে না)। হে আমার বান্দাহরা! তোমাদের আমল কে আমি তোমাদের জন্য জমা করে রাখছি, তারপর তোমাদেরকে আমি তার পূর্ণ বিনিময় দেব। কাজেই যে লোক কোন মঙ্গল পায়, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে লোক অন্য কিছু পায়, সে যেন নিজেকেই তিরস্কার করে। সা'ঈদ (রাহঃ) বলেন, এ হাদীসটি আবূ ইদরীস যখন বর্ণনা করতেন, তখন হাঁটু ভাঁজ করে পড়ে যেতেন। - মুসলিম (হাঃ ২৫৭৭)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।