যে রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় এভাবে দলগতভাবে গণহত্যা চালাতে পারে, সে রাজনৈতিক দল আর রাজনৈতিক দল থাকেনা, হয়ে যায় সন্ত্রাসী সংঘটন। জামায়াত-শিবিরকে তাই কোনো ভাবেই রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করা যায় না, বরঞ্চ চিহ্নিত করা যায় মাফিয়ার মত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র হিসেবে। যেহেতু এরা একাত্তরে যে কাজ করেছে, এই ২০১৩ এসেও একই কাজ তারা করতে পারে এবং এই কারণেই গৃহযুদ্ধের হুমকী দিতেও এরা পিছপা হয় না। আর এই অর্গানাইজড ক্রাইমকে মোকাবেলার সবচেয়ে উপযুক্ত উপায় হলো এর অর্থনৈতিক শক্তি তথা জামায়াত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বয়কট করা। কারণ এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থের বেশীরভাগই ব্যায় হয় জামায়াত শিবিরের ধ্বংসাত্মক কর্মসূচি বাস্তবায়ন, কর্মী সংগ্রহ এবং অস্ত্র ক্রয়ে।
এই যেমন ধরুন গত কিছুদিন আগেও যখন দেশব্যাপী জামায়াত অগ্নিসংযোগ, লুন্ঠন ও রাজপথে হানাহানি চালিয়ে যাচ্ছিলো, তখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রশিবিরের সভাপতির একাউন্টে কোচিং সেন্টার 'রেটিনা' জমা দেয় কোটি টাকারও বেশি, যাতে তাদের এই ধরণের সন্ত্রাসী কাজ তারা চালাতে পারে নির্বিঘ্নে। পরবর্তিতে সাধারণ ছাত্রদের
আবার এদিকে ইবনে সিনার ফার্মার ওষুধ কিনেছেন কম দামে -ভাবছেন ভাল দাও মেরেছেন। তাহলে মনে রাখুন ইবনে সিনা জামাতের একটি প্রতিষ্ঠান- যারা ২০০৯ অর্থ বছরে ১,২৭৭ কোটি টাকা ওষুধ বিক্রি করেছে আপনার কাছে। এর মধ্যে লাভ করেছে ৬১ কোটি টাকা এবং জামাতের সমাজ সেবা ফান্ডে জমা দিয়েছে ৪ কোটি টাকা। আপনার প্রতিটি ওষুধের দামে জামাত শোধ করছে জন্গী মিছিলের টাকা। কসাই কাদির আর মেশিন সাইদির মামলা চালানোর টাকা।
২০০৫-২০০৯ সনে জামাতের অর্থকরী ফান্ডে ইবনে সিনা ফার্মা জমা দিয়েছে ২০ কোটি টাকা-জামাতের মালিকানধিন ইসলামী ব্যান্কে রেখেছে ২০০ কোটি টাকা। আর ডিভিডেনডের নামে জামাতি ট্রাষ্ট ইবনে সিনা ট্রাষ্টকে দিয়েছে আরো ১০ কোটি টাকা। আপনার একটি ওষুধ যা কিনা আপনি ব্যবহার করছে রোগ নিরাময়ের জন্য, সেই ওষুদের টাকায় জামাতের মালিকানাধীন ইবনে সিনা ব্যয় করছে আপানর ভবিষ্যত প্রজন্মকে মারার জন্য, আর আপনার পুর্বসুরীর সম্মানকে অপমান করার জন্য!
দেখতেই পাচ্ছেন, এভাবে আমাদেরই টাকা তারা ব্যবহার করছে আমাদের নিজ দেশের মাটি ও মানুষের বিরুদ্ধে, তাদের বিশ্বাসঘাতকতার মন্ত্র ছড়িয়ে দিতে। তাই আসুন আমরা নিজ দায়িত্বে বর্জন করি এসব প্রতিষ্ঠানকে, লাখো শহিদের নিকট দায়বদ্ধতা থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




