রায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্লগারগণ শাহবাগে প্রতিবাদী অবস্থান নেবার ঘোষণা দিলে আমার মনেও সাড়া জেগেছিল কিন্তু দ্বিধায় ছিলাম কতজন আসবে ! যাই হোক বিকালে বাইক নিয়ে চলে গেলাম, গোল হয়ে সবাই বসে পরেছে তখন, প্রতিবাদ চলছে। উৎসুক মানুষের ভিড় বারতে থাকল ক্রমে ক্রমে...
তারপর...... এর পরবর্তী প্রতিটি মুহূর্ত শুধুই ইতিহাস। দুর্জনেরা বলতে শুরু করলো দু'দিনেই থেমে যাবে... কেউ ভাবেনি মানুষের মনের গহীনে কতটা দগদগে ক্ষত হয়ে আছে। প্রানের তাগিদে ছুটে আসতে থাকল.... বানের পানির মতন মানুষের স্রোত। এই স্রোত রুখবে এই সাধ্যি কারও নেই...
প্রতিবাদ আজ সারা বাংলায়, প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙ্গালীর মাঝে...।
সবার মাঝেই আগ্রহ, তীব্র বাসনা আহ! প্রতিবাদের কেন্দ্র বিন্দু শাহবাগে যদি সশরীরে যেতে পারতাম।
অনেকেই এসেছেন দূর দুরান্ত থেকে......
মন চাইলেই তো সবখানে হাজির হওয়া যায় না। হোক না সেটা শাহবাগ কিংবা আপনার নিকটবর্তী এলাকার প্রতিবাদী সমাবেশ। তাই অনেকেই সোচ্চার অনলাইনে...।
হ্যা এবার আপনাকে বলছি, আপনি যিনি সশরীরে কিংবা মানসিক কিংবা অনলাইনে এই প্রতিবাদে অংশ নেননি, দয়া করে আয়নার সামনে দাঁড়ান লজ্জা পাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




