১৯ লাখ টাকার গাড়ি : নাঈমুল ইসলাম খানকে অভিনন্দন!
২২ শে মে, ২০০৮ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছয় পৃষ্ঠার 'দৈনিক' আমাদের সময়ে সবমিলিয়ে গড়ে চার পৃষ্ঠাই সরকারি-বেসরকারি বিজ্ঞাপন থাকে। বাকি দুই পৃষ্ঠার মধ্যে প্রথম পৃষ্ঠায় দর্শনীয় স্থানে নাঈমুল ইসলাম খানের কলাম থাকবেই। আর অবধারিতভাবে সেই কলামের বিষয়বস্তু হয়ে থাকে- বিজ্ঞাপনের রেট, অর্থাভাবে আমাদের সময় কর্মীদের বেতন দিতে না পারা আর বিভিন্নজনের কাছ থেকে বাধ্য হয়ে ধার নেওয়ার গল্পগাঁথা।
দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত নাঈমুল ইসলাম খানের কয়েকটি লেখার শিরোনাম দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে-
দৈনিক আমাদের সময়ে জরুরি অবস্থা ঘোষণা আল্লাহর দোহাই লাগে বিজ্ঞাপনের ন্যায্যমূল্য দিন পানি উন্নয়ন বোর্ড আমাদের সময়কে বিজ্ঞাপন দিতে গড়িমসি করছে কেন? বিজ্ঞাপনের উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি জরুরি আমরা টিকে থাকার সংগ্রাম করছি আমার অপরাধসমূহ এতো কথার মূল কথা হচ্ছে, নাঈমুলের যে 'দৈনিকে' অর্থের অভাবে রীতিমতো জরুরি অবস্থা ঘোষিত হয়েছে, অর্থের জন্য যিনি পত্রিকার পুরো প্রথম ও শেষ পৃষ্ঠা বিজ্ঞাপনে ভরিয়ে ফেলতে দ্বিধা করেননি (
এ বিষয়ে কামাল লোহানীর ভাষ্য ), মাসের পর মাস যার পত্রিকার সাংবাদিক-কর্মীদের বেতন হয় না, সেই তিনি সপ্তাহখানেক আগে ১৯ লাখ টাকা দিয়ে বিলাসী গাড়ি কিনেছেন নিজের জন্য। নির্ভরযোগ্য খবর, সন্দেহ নেই।
সুশীল সমাজের প্রতিনিধি এবং দুই টাকার দৈনিকের সম্পাদক নাঈমুল ইসলাম খানকে অভিনন্দন!দ্রষ্টব্য : বিষয়গুলো একদিক থেকে ব্যক্তিগত, আবার সার্বিক বিবেচনায় উপেক্ষাও কি করা যায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে...
...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন