somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রভাতফেরী

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ম্যাজিস্ট্রেট স্যার অর্ডার দিছেন, গন্ডগোল থামাইতে হইবো, বুঝলা মিয়ারা?”
সাব ইন্সপেক্টর কামালউদ্দিন তার অধ:স্তন কন্সটেবলদের বলছিলেন| ত্রিশ বছরের চাকুরি, এই সামনের মার্চে রিটায়ার করে দেশে যাবেন| আর মাত্র সপ্তাহ দুয়েক|

কি মুশকিল, এর মধ্যে ডিউটি পড়েছে ঢাকা মেডিকেলের সামনে| অভিজ্ঞতা থেকে জানেন, আজ এখানে একটা গণ্ডগোল না হয়েই যায়না| সরকারের নিমক খেয়েছেন, সরকারী আদেশকে দৈববানীর মতই পালন করে এসেছেন সারাজীবন|সিনিয়র অফিসাররাও তাই সবচেয়ে ঝামেলার জায়গাটাতেই ডিউটিতে পাঠিয়েছে তাকে|

এই রে! মিছিল দেখি এদিকেই আসছে! “অন গার্ড, পজিশন নেও সবাই, সাবধান!!” – কামালউদ্দিনের চিৎকারে সব কজন কন্সটেবল টানটান হয়ে দাড়ালো| বন্দুক সোজা মিছিলের দিকে|

“রাষ্ট ভাষা বাংলা চাই!” “উর্দু ভাষা মানি না, মানব না”-মিছিলটা আরো এগিয়ে আসছে|আরে যন্ত্রণা! ভাষা নিয়ে এত লাফানির কি আছে,একটা হইলেই তো হয়! এইটার জন্য একশ চুয়াল্লিশ ধারা ভাংতে হবে?? মরার ভয় নাই তোদের!?! প্রমাদ গুনলেন কামালউদ্দিন।

“স্যার, কি করুম???” কন্সটেবল ফারুক জিজ্ঞাসা করল| বাচ্চা ছেলেটা, দুদিন হয়নি চাকুরিতে এসেছে কিন্তু দারুন চৌকশ| ঝামেলার সময় মাথা ঠান্ডাও রাখতে পারে খুব| মিছিল বিপজ্জনকভাবে কাছে চলে এসেছে, এখন শুধু অর্ডারের অপেক্ষা|

কামালউদ্দিন মিছিলটার দিকে তাকালেন, তারপর হাতের তালু দিয়ে ভ্রু আর কপালে জমে থাকা ঘাম মুছে নিলেন| মিছিলের সবচাইতে সামনে লম্বা, পাঞ্জাবি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে| হ্যাংলা পাতলা এই ছেলেটাই হাতের মুঠি তুলে নেতৃত্ব দিচ্ছে মিছিলের। ওর ঠিক মাথা বরাবর ইশারা করে তর্জনী তুলে বললেন- “ফায়ার!”

গুলি করার সাথে সাথে পুলিশের দলটি অবাক হয়ে দেখল, ছেলেটির বুক আর মাথা থেকে রক্তের বদলে অক্ষর বেরুচ্ছে- অ আ ক খ বৃষ্টির মত বেরিয়ে ঢেকে দিচ্ছে নীল আকাশ, সবুজ গাছ আর পীচঢালা কালো রাস্তা|

আর তার তেষট্টি বছর পর বাংলাদেশে জন্ম নেয়া একুশ বছরের কোন এক বাংগালী তরুনকে তার প্রিয়তমা কোন এক বংগ ললনা জিজ্ঞাসা করল, “ওয়াসসাপ, হানি! ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দিস প্রভাতফেরী শিট?”
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×