কিছুটা তো চাই
হোক চোখের সম্মতি, হোক ভুল
কিংবা আমার লুকানো আকুতিতে তোমার প্রতারণা;
কিছু একটা তো সামান্য ঠাঁই পাক।
.
তুমি বোঝনি_হয়তো বুঝতে চাওনি
তুমি জানোই আমি পারি না,
তবুও আমাকে প্রশ্রয় দাওনি
আর করাল দুপুরে আমি পাইনি আমার প্রাপ্য।
.
কেবল দ্বিধায় জমিয়েছি ক্ষয়
এত এত অনূভূতি আজ শুধু নির্বাক।
আর কতোদিন?
কতোদিন এই রক্ত তিলকে একাকীত্বের শ্বাস?
শৃঙ্খলবন্দী দিন রাতে শুষ্ক হাহাকার?
.
না হয় তোমার মিথ্যে ছোঁয়া
হোক ঠোঁটের ইশারা, হোক মায়া কান্না
অথবা তোমার ভালবাসাহীন ভালবাসা;
কিছুটা তো চাই
কিছু একটা তো সামান্য ঠাঁই পাক।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




