হন্টকীর চিঠি ।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ অনেকদিন পর ছাদে গেলাম । পুরোপুরি এক ফ্লাক্স চা নিয়ে । সাথে সস্তা সিগারেট । আজকাল সস্তা সিগারেট খাই । ইচ্ছে থাকলেও প্রিয় সাদা সিগারেট খেতে পারিনা । বরাবরই এমন হয় । ইচ্ছে থাকলেও প্রিয় জিনিসগুলো পাওয়া হয়না । আমার প্রিয় জিনিসগুলোর মধ্যে তুমি সচেতন ভাবে ঢুকে গেছ । আজকাল ইচ্ছে হলেও তোমাকে পাওয়া হয়ে উঠছেনা । সস্তা সিগারেটের মত তোমাকে পোড়াচ্ছি । আমার ছাদ থেকে আজকাল তারা দেখা যায়না । হয়তো আমি অসময়ে ছাদে এসেছি । অথবা মেঘ আছে । আকাশ আর মনের মেঘ একই ধরনের ব্যাপারস্যাপার । অনেকসময় বোঝা যায়না মেঘের ঘনত্ব আর বিস্তৃতি ।
আমি তোমাকে মিস করি। কেন করি জানিনা। এটা ঠিক না। সব ঠিক হতে হবে এমন কোন কথা নেই। প্রথম যেদিন তোমার হাত ধরলাম মনে আছে ? সময়টা মনে নেই । স্থান মনে আছে । ট্রেনের মধ্যে । আমি টের পাইনি তুমি ভয়াবহ সুন্দর এক ধাক্কা খেয়েছিলে । সেই ধাক্কার তীব্রতায় দুটো কক্ষপথে এখনো আমরা ঘুরছি ভালবাসা নামক অজুহাত হয়ে ।
একদিন তোমাকে আরেকটা ধাক্কা দেব । অসচেতনভাবে অথবা পূর্বাভাস ছাড়াই । পুরো সাড়ে চার মিনিট ঠোটে ঠোট রেখে একটা ভয়ঙ্কর সুন্দর ধাক্কায় পৃথিবী আরও কয়েকটা দিন বেশি ঘুরুক আপন কক্ষপথে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন