
অনলাইনে ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা নিউজপোর্টালের সাথে পাল্লা দিয়ে ভিজিটর ধরে রাখার জন্য শীর্ষস্থানীয় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে চলছে ভূল, ভূয়া খবর আর অশ্লীল ছবি সম্বলিত, সস্তা হেডলাইনের সব খবর। আজকাল আবার লেখা থাকে ভিডীওসহ!
এদের প্রত্যেক খবরের শিরোনাম একই ধরনের। যেমন- যে কারনে অম্মুক তমুককে খুন করলেন, যে কারনে নায়ক রিয়াজ ভিক্ষার থালা হাতে রাস্তায়, যে ছয়টি কারনে আপনার দ্রুত বীর্যপাত ঘটে। সাথে ব্যবহৃত হচ্ছে আপত্তিকর ছবি। ধরুন বাসে কোথাও যাচ্ছি। একগাদা লোকের মধ্যে ফেইসবুক নিউজফিড ওপেন করলাম। অশ্লীল কোন ছবি আসলো এবং কেউ দেখে ফেললো। লজ্জ্বাজনক বিষয়
(যদিও আমি যৌনতা পছন্দ করি, নগ্নতা পছন্দ করি) শুধু আমি না। প্রত্যেকেই পছন্দ করে। কিন্তু যৌনতা একান্ত ব্যক্তিগত বিষয়।
এসব নিউজ পোর্টালের সব খবরেই পাবেন ভারতীয় স্টারদের ছবি, খবর। বাংলাদেশের মুখগুলো খুব একটা দেখা যায়না। আরো অনেক্কিছুই দেখবেন নিচের স্কিনশটগুলতে।
তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম সব অনলাইন পোর্টাল আনলাইক দিয়ে দেব। ফেইসবুককে রাখবো পরিচ্ছন্ন। চাইলে আপনিও পারেন।
আপনি তাদের পেইজগুলোতে লাইক দেওয়া মানে আপনার হাজার ফ্রেন্ডদের কাছে তাদের ফেইসবুক পেজকে প্রমোট করছেন। ভেবে দেখার অনুরোধ থাকল।
নিচের স্কিনশটগুলো গত এক মাসের ভেতর নেয়া হয়েছে আমার ফেইসবুক ওয়াল থেকে। স্কিনশট দেখে সিদ্ধান্ত নিন।










আরো দেখুন






[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Telapokaromen/Telapokaromen-1460909678-cf456d9_xlarge.jpg










সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



