somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

দেখে নিন, নেবুলা- ৭১২৯ (রোসবাড নেব্যুলা)

১১ ই মে, ২০১৬ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবিবাবু সেই গত শতাব্দীতে কইছিলেনঃ ঐ যে সুদুর নিহারীকা... যারা করে আছে ভীর... আকাশেরো নীর...
কবিগুরু ম্যালা আগেই জানতেন নিহারীকা কি।
নেবুলা (nebula ) বাংলা কয় নীহারীকা। মহাকাশের ধুলিকণা আর গ্যাস একত্রে জোট বাইন্দা নেবুলা বা নীহারীকা বানায়ে ফ্যালে । গ্যাস বা ধূলিকণা একত্রে ইলাস্ট্রেটেড মেঘের মত নেবুলা বানায় যা রাইতের আকাশে দেখা যায়। গ্যাস গুলোর মধ্যে আছে ইন্টারস্টেলার ক্লাউড বা মেঘ, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস এবং অন্যান্য আয়নিক গ্যাস । বস পাবলিক হিসাবে আছে প্লাজমা (ছোডবেলায় পড়ছেন পদার্থের তিন অবস্থা, পরে ক্লাস এগারোয় উঠে আবার অনেকেই জেনেছেন পদার্থের চার অবস্থা, এই চতুর্থ অবস্থা প্লাজমা। কোন জিনিসরে তাপ দিলে সেইডা তরল থেইকা বাস্প হওয়ার আগেই গোপনে আরেক অবস্থার জন্ম দেয়। সেইডাই প্লাজমা। প্লাজমা নিয়া ম্যালা কথাবার্তা। চিকিতসাবিদ্যা থিকা শুরু কইরা বাসার টিভি, হাতের আনস্মার্টফোনের ডিসপ্লেতেও প্লাজমা আছে !!! মহাশূন্য,সূর্যের সব হাইড্রোজেনে এ প্লাজমা অবস্থায় বইসা বইসা খায় দায় আর ঘুইরা বেড়ায় । বেশির ভাগ গ্যাসই প্লাজমা অবস্থায় আস্তানা বানাইসে নীহারিকার মইধ্যে। প্লাজমা অবস্থায় থাকার কারন হইতেসে উচ্চ তাপ। এই উচ্চ তাপে সকল গ্যাসই প্লাজমা অবস্থায় চইলা যায়। এই প্রসঙ্গেও রবিবাবু বলেছেন - যেতে নাহি দিব হায় ;)
যাউকগা বাদবাকি ইন্টারস্টেলার ক্লাউড হৈতেসে আমাগো গ্যালাক্সি বা ছায়াপথ ও অন্যান্য ছায়াপথের মইধ্যে বিদ্যমান গ্যাস, ধূলিকনা, প্লাজমা গুলানের একত্রিক রুপ।
ম্যালা কথা কইয়া ফেলাইসি। মূল আলোচনায় আসি। আপনার প্রেমিকারে একদিন গোলাপ না কিন্না দিয়া এন, জি, সি ৭১২৯ নেবুলার এই ছবিডা দেখাইয়েন। গোলাপের চাইতেও খুশি হবে। এইডা কোন ফটোশপ না। কোন ইলাস্ট্রেটেড শিল্পকর্ম না। এইডা দেখতে পুরোপুরি গোলাপের কুড়ির মত। তাই ব্যাডারা এইডার নাম দিসে রোসবাড নেবুলা।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ১২:২৩
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×