somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেলাপোকা রোমেন
আমি আমার খোলস মাত্র! আমি মানে একজন নষ্ট হয়ে যাওয়া মানুষ, ব্যর্থ প্রেমিক, দারুন একজন পাঠকের অপমৃত্যু, লেখক পরিচয় দিতে লজ্বাবোধ করি। তবে আমার ভেতরে যিনি লেখালেখির চেষ্টা করতেন তিনিও শয্যাশায়ী!।।

তোমাকে…

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জয়ি,
আজকেও ঘুম আসেনি। আমি আমার রুমের দরজা খোলার সাথে সাথে কোথা থেকে যেন মারাত্বক রকমের হাস্নাহেনার ঘ্রাণ আমার সমস্ত ঘরে ঢুকে পড়ল। তারপর আর ঘুম হয়নি। ঘরভর্তি হাসনাহেনা হাসনাহেনা ঘ্রাণ নিয়ে বসে আছি। একটা জিনিস প্রচণ্ডভাবে টের পাই। আমার ভেতরটা আসলে এখনো অনেক নরম। আমি প্রচণ্ডভাবে সংক্রামিত হতে পছন্দ করি। কাশফুল দেখে আমি অসুখে ভুগি, তোমার সাথে ঝগড়া হলেই জ্বর আসে, প্রচণ্ড ভালোবাসা পেলে গলা ভারী হয়ে আসে, আমার রোদচশমায় দুপুর দেখে বিভ্রান্ত হই, বৃষ্টি পড়লে ছাঁদে যাই। এটা ঠিক না। অনেকটা ইম্যাচুরড ব্যাপারস্যাপার।
ফার্স্ট ইয়ারে থাকাকালীন ঘটনা। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি। সবাই এক ছুটে পালাল। আমি ডিপার্টমেন্ট এর সামনের রাস্তায় ভিজলাম। সমস্ত সবুজ আর প্রচন্ড বৃষ্টি। কেমন যেন একটা হ্যালুসিনেশান। আমার স্পষ্ট মনে পড়ছে। তারপর একটানা ৭ দিন জ্বরে ভুগলাম। বৃষ্টিতে ভেজা নেশার মত হয়ে গেল। মনে আছে ঐ সিজনের কোন বৃষ্টি মিস করিনি। তারপর হলে গিয়ে কাপড়চোপড় চেঞ্জ করতাম। রকির রুমে। ওহ হ্যা। ছেলেটা যে খ্রিষ্টান সেটা টের পেয়েছিলাম অনেক পরে এসে।
ইদানিং আরেকটা নেশায় পড়ে গেছি। বন্ধুর বাসায় গিয়েছিলাম। একটা থ্রিডি গ্লাস আর অনেকগুলো ত্রিমাত্রিক সিনেমা ধরিয়ে দিয়েছে। সিনেমা দেখাটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। সারারাত কানে হেডফোন আর চোখে ত্রিমাত্রিক সিনেমা দেখার বিশেষ চশমা লাগিয়ে সিনেমা দেখি আর কাপের পর কাপ চা খাই। আমাদের চোখ অবশ্য ত্রিমাত্রিক দেখেনা খুব একটা।

আমার পছন্দ চতুর্মাত্রিক স্থানাঙ্ক। ফোর্থ ডাইমেনশান হচ্ছে সময়। আমার আর তোমার একটা ফোর্থ ডাইমেনশনাল জগৎ আছে। যেখানে স্থান কাল বেঁকে যাচ্ছে ক্রমশই… আমাদের আন্তঃনাক্ষত্রিক ছায়াপথগুলো একটি বিস্ফোরণ থেকে প্রাপ্ত বেগের কারণে পরস্পর থেকে দূরে……বহুদূরে… শূন্যের মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে…
এই মুহুর্তে আমার সময়কে অস্বীকার করা উচিৎ। না?

-রি।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×