somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

Untitled

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-শুনুন.. আমার ম্যাথ পছন্দ না!
-এ্যাঁ!
-এ্যাঁ কি? বললাম যে ম্যাথ আমার কাছে অসহ্য লাগে। ম্যাথের নাম শুনলেই গায়ের লোম দাড়িয়ে যায়। এএএ এই যে দেখুন বলতে না বলতেই লোম দাড়িয়ে গেছে..

অবাক হয়ে মেয়েটির দিকে তাকাই আমি।মালিহা আমার ছাত্রী, না ঠিক ছাত্রী বলবে কি না সেটা বুঝতে পারছি না। আজকেই পড়াতে এসেছি ওকে আর এসেই শুরুটা এমন বিদঘুটে! নাহ এখানে বেশিদিন টেকা যাবে না। আগামী মাসেই এটা বদলাতে হবে। অবশ্য এখানে আমার আসারই কথা ছিলো না, নেহাৎ রিপা জোর করলো বলেই আসা। সে অসুস্থ আর মেয়েটারও সামনেই এক্সাম তাই আমাকেঈ ঠেলেঠুলে পাঠিয়েছে ...

-ইয়ে... দেখো ম্যাথ হলো এমন একটা সাবজেক্ট যেটা প্রথম প্রথম অসহ্য লাগে কিন্তু তুমি যদি এর মজাটা...
-ওওঅঅঅঅয়াক থু!! ম্যাথ আর মজা! স্যার কি কিছু খেয়ে এসেছেন? 
-মানে? আমাকে দেখে কি...
-আহা! মানে কিছু খাবেন?  চা পানি?
-না না... এসো ম্যাথ শুরু করো। 
-হুহ..

সপ্তাহদুয়েক পরে..
-স্যার আজকে আর পড়বো না।
-ক কেন?
-ভাল্লাগেনা
-আচ্ছা যাও এটাই শেষ অঙ্ক।
-না
-এটা শেষ করো..
-না
-সামনে সপ্তাহেই তো তোমার এক্সাম!
-না না না!! আর করবো না!!

পর্দার আড়াল থেকে উঁকি দেয় মালিহার মা। হাতের ট্রেতে সাজিয়ে এনেছেন চা বিস্কুট আর নুডুলস!
-এই কি হচ্ছে কি?
-ইয়ে আম্মম্মুউউ কিছু না!!
-চেঁচাচ্ছিলি কেন?
-এমনিই... ও ওই যে দেখো পাখি এসে তোমার আচার খেয়ে যাচ্ছে তাই দেখেই তো...
-হায় হায়!! আগে বলবি না!! জানলা দিয়ে একনজর উঁকি দিয়েই তড়িঘড়ি করে বেড়িয়ে যায় মালিহার মা।

টোস্ট বিস্কুটটা চায়ের কাপে ভিজিয়ে মুখের কাছে আনতেই মালিহার দিকে চোখ পরলো। কটমটে চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে। একশ ভোল্টের শক খাওয়ার মতো চমকে উঠে ভদ্র ছেলের মতো বিস্কুটটা প্লেটে রেখে জিজ্ঞাসা করলাম..
-ইয়ে... কিছু বলবে?
-কালকে বিকেলে কি করবেন? বেশ চাবিয়ে চাবিয়ে কথাগুলো বললো মেয়েটা
-কেন?
-কালকে বিকেলে আমি বই কেনার কথা বলে বাসা থেকে বের হবো। টিএসইর উল্টোদিকে যে বসার বেঞ্চটা ওখানে ঠিক পাঁচটায় থাকবো। না...  না বলা চলবে না। আর না আসলে খবর আছে বলে দিলাম!! নীল শার্ট পরে আসবে কিন্তু.. হুহ

তারপর স্যারের 'আপনি' থেকে সম্পর্কটা যে কবে 'তুমি'তে নেমে এসেছে সেটা কেউই বুঝে উঠতে পারি নি। আর রাস্তায় মাঝ রাতে যখন দুজনে দুজনার হাতে হাত রেখে হাঁটি মাঝে মাঝে চোখ হঠাৎ ই আকাশ এ চলে যায় তখন মনে হয় জীবনটা আসলেই বেশি জোস আর জীবনে বেঁচে থাকার জন্য কোনো গল্পের প্রয়োজন নেই...

-বিশ্বাসঘাতক
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×