somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

ফাঁদ ২

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্সাওয়ালার সাথে কিছুক্ষণ দর কষাকষি করে অন্য আরেকটা রিক্সার দিকে এগুচ্ছিলো মেহেদি। ভাবটা এমন যেন বনিবনা না হওয়ায় অন্য আরেকটা রিক্সা খুঁজছে। সে জানে লোকটা পেছন থেকে ডাকবে। এই ব্যাপারটা বেশ মজাই লাগে ওর। হলোও তাই...

এশার আজানের খুব বেশি দেরি নেই। রাস্তাঘাট মোটামুটি জ্যাম আছে। সে গিয়েছিলো বন্ধুদের সাথে আড্ডা দিতে। আরো কিছুক্ষণ থাকতো কিন্তু হঠাৎ বাসা থেকে জরুরী ফোন এসেছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, তাই উঠে এলো।

ক্ল্যাশ অফ ক্ল্যানে কিছুক্ষণ আগেই তার ক্ল্যানের একটা অংশ তছনছ করে দিয়েছে অন্য ক্ল্যানের শত্রুরা। তাই তার মনোযোগটা এখন পুরোপুরিই মোবাইলের স্ক্রিনে। না হলে দেখতে পেতো বাঁ দিকের গলি দিয়ে আসতে থাকা সাদা মাইক্রো বাসটাকে।

ধুমমমম...
রিকশার সাথে পাশাপাশি লেগেছে মাইক্রোটা। রিকশার চাকাটা দুমড়ে মুচড়ে গেছে। রিকশাওয়ালা শেষ মুহূর্তে দেখায় সরে যেতে পেরেছিলো যদিও হাতের কনুই কেটে বেশ রক্ত ঝরছে তার। আর মেহেদি?  
রিকশা থেকে প্রায় দুহাত দূরে পরে আছে। চুল চুইয়ে টপটপ করে রক্ত পরছে, মাথাটা বোধহয় ফেটে গেছে। শরীরের একটা পাশে কোন সাড়া পাচ্ছে না।

আশেপাশের লোকজন দ্রূত জড়ো হয়ে এসেছে। ধরে ফেলেছে মাইক্রোচালককেও। মাইক্রোর ভেতরে থাকা কালো শার্ট পরা চিকন লোকটা নেমে এলো বেশ হন্তদন্ত হয়েই। একনজর দেখেই বুঝে গেলো অবস্থা বেগতিক। একটু এদিক সেদিক হলেই লোকজনের হাতে মার খেতে হবে। লোকটা বেশ ধূর্ত বলতে হবে। এমন অবস্থায়ও বিচলিত না হয়ে রিকশাওয়ালাকে ডেকে হাজার পাঁচেক টাকা ধরিয়ে দিলো। বেশ ফলপ্রসূ হলো ব্যাপারটা। আশেপাশের লোকজনের গুঞ্জন কিছুটা কমে এলো।

দুই পা এগিয়ে এসে লোকটা এবার নিজের ড্রাইভারকে কষিয়ে চড়ানো শুরু করলো যেন সব দোষ ওই লোকটার। চার পাঁচটা লাগানোর পর হঠাৎই যেন চোখ পরলো মেহদির দিকে। ছেলেটার অবস্থা বেশ গুরুতর, হাসপাতালে নিতে হবে। ছেলেটাকে ধরে মাইক্রোতে উঠিয়ে এবার নিজেই ড্রাইভিং সিটে গিয়ে বসলো সে। অবস্থা এখন পুরোটাই তার নিয়ন্ত্রণে চলে এসেছে। আশেপাশের লোকজনের ভিড়ের বৃত্তটা এখন আর নেই বললেই চলে। অনেকে তো আবার লোকটার এমন অভূতপূর্ব ব্যবহারের সরাসরি প্রশংসাই করে বসলো। সামনেই ইবনে সিনা হাসপাতাল, ছেলেটাকে যাচ্ছে বলে ইঞ্জিন চালু করলো লোকটা।

মাঝের সিটে মেহেদি সটান হয়ে শুয়ে আছে। মাথাটা ঝিমঝিম করছে, সামনের সবকিছুই দুটো করে দেখছে সে। একটু মাথা ঘুরিয়ে পেছনে তাকালেই দেখতে পেত তার পেছনের সিটে বসে থাকা দুজন লোকের পকেট থেকে বেরিয়ে এসেছে ভয়ালদর্শন ছুরি। জানালার কালো কাঁচের পুরোটাই তুলে দেওয়া হয়েছে। মাইক্রোটা এখন আর ইবনে সিনা মেডিকেলের দিকে যাচ্ছে না, তাদের গন্তব্য অন্যকোথাও...

-বিশ্বাসঘাতক
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×