somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিহাল রাহওয়ান
ভীরু, লোভী, বর্বর, অসভ্য, নির্গুণ, কৃপণ, অশ্লীল, রগচটা, স্বার্থপর, বেআদব, প্রতারক, দুরাচারী, অকৃতজ্ঞ,স্বার্থাণ্বেষী,পরনিন্দুক, মিথ্যাবাদী, উচ্চাভিলাষী, ইঁচড়ে পাকা, অসামাজিক, অবমূল্যায়নকারী ও ভাল মানুষের ভান ধরা আদ্যোপান্ত একটি খারাপ ছেলে...

পূর্ণতা ২

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ওরা সবাই যাবে আর আমি একা বাসায় বসে বসে কি করবো? আমি তো বড় হয়েছি, না কি? এখনো একা একা একটু বেড়াতে দিবে না?
-কথা কানে যায় না? অন্য ছেলেদের সাথে তুলনা করবি না। এই আমি হাসান তোর বাপ, অন্যদের না। কান খুলে শুনে নে আমি বেঁচে থাকতে এসব ট্যুরে যাওয়া তোর হচ্ছে না।
-বাবা! মাত্র তিন দিনের ট্যুর। যাই না বাবা..
-চড়িয়ে দাঁত ফেলে দেব, আবার মুখে মুখে কথা বলিস! আজ থেকে তোর ভাত বন্ধ...
-বাবা! প্লিজ..
-এখনো সামনে দাড়িয়ে আছিস?

মাথা নিচু করে ড্রইংরুম থেকে বেরিয়ে আসে শাওন। মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। বিশেষ করে বাবার উপর বেশ রাগ হচ্ছে। ভার্সিটির বন্ধুরা মিলে দক্ষিণে ঘুরতে যাবে, প্ল্যানটাও শাওনেরই অথচ এবারের ট্যুরেও তার যাওয়া হবে না। লুকিয়ে যাওয়ার চিন্তাটা আগেই বাদ, বাসার অনুমতি ছাড়া সে কোথাও যায় না আর তাছাড়া পকেটে টাকাও নেই...

-এই... ঘুমিয়ে পরেছো নাকি?
-উঁ..
-শাওন খেয়েছে?
-না। তুমিই তো..
-হুম... তুমি খাবার নিয়ে যাও। একটু বুঝিয়ে আসো।
-কি বোঝাব? এই বয়সে যদি হই হুল্লা না করে কবে করবে? ছেলেটা ঘুরতে যেতে চেয়েছে, ড্রাগস নেওয়ার জন্য তো আর চায়নি! যেতে দেও না...

কিছুক্ষণ চুপ থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে হাসান সাহেব স্ত্রীর দিকে তাকায়। ম্লান হেসে মাথাটা হালকা ঝোকানোতে যেন অসহায় আত্নসমর্পণ।
-যাও, আগে বলো ভাত খেয়ে নিতে। এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আর ওকে গিয়ে বলো ব্যাগ রেডি করতে। দেখো ওই আলমারিতে আমার নীল শার্টটার পকেটে দেখো হাজার তিনেক টাকা আছে।
-আ আ আচ্ছা... ঠিকই আছে। আমি এক্ষুণি যাচ্ছি। ইয়ে... চা খাবে?
-চিনি ছাড়া

অফিসের ডেস্কে মাথা নিচু দাঁতে দাঁত চেপে বসে আছেন হাসান সাহেব। গতো দুইদিন ধরে প্রেশারটা বারবার অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। গ্যাস্ট্রিকের ব্যাথাটাও সময় সময় নাড়া দিয়ে উঠছে। ঔষুধ খাওয়া হয় না প্রায় সপ্তাহ দুয়েক হয়ে গেল। আসলে এ মাসের ঔষুধগুলোই তো কেনা হয় নি। ঔষুধের জন্য রাখা তিন হাজার টাকাটা কান্তিলালের ঔষুধের দোকানে যায় নি, ঘুরে এসেছে কক্সবাজার থেকে...

-বিশ্বাসঘাতক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

লিখেছেন মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮


তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন কিং খান....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৫


আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া বিশাল এক প্রজন্মের শৈশব, কৈশোর আর বেড়ে ওঠার গল্পে জড়িয়ে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নব্বইয়ের দশকে ভারতীয় অ্যাকশন সিনেমার একচ্ছত্র আধিপত্যের বিপরীতে... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

×