এথেনেসর দিনগুলো 1
১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা ঝটিকা সফর শেষ করে ফিরলাম। দুই সপ্তাহে প্যারিস আর এথেন্স। বাপরে জানটা শেষ। প্যারিসের গল্প পরে। ভুয়া টাওয়ারের গল্প আরেকদিন শোনাবো। হঠাৎ বলা হলো গ্রীস যেতে হবে। 2 মার্চ জানলাম আমাকে যেতেই হবে। লণ্ডনের গ্রীস দুতাবাসে ফোন করলাম 135টাকা মিনিট প্রিমিয়াম নাম্বারে। এপয়েন্টমেন্ট খালিনাই 8 মার্চের আগে। আমার এথেন্স পৌছাতে হবে 7 মার্চ । মহা বিপদ! 3ও 4 মার্চ শনি এবং রবি বার। দুতাবাস বন্ধ। আতলামি করারও সুযোগ নাই। আল্লার নাম নিয়ে সোমবার কাক ডাকা ভোরে দুতাবাসে লাইন ধরলাম এপয়েন্টমেন্ট না নিয়েই । আমার সিরিয়াল আসতেই আমার এপয়েন্টমেন্ট রেফারেন্স জানতে চাইলে ভিসা অফিসার গ্রীক ললনা ,আমি বললাম তোমাদের 8 মার্চের আগে সিরিয়াল নেই আমি কি করবো? কিন্তু আমাকে যেতেই হবে 7 মার্চ। দুঃুখিত আমাদের কিছুই করার নেই; তোমাকে এপয়েন্টমেন্ট করেই আসতে হবে । অথবা কন্সুল্যারের সাথে দেখা করে কারন জানও। আমি তাই করলাম, সুদর্শন গৃক দেবতা কন্সুলার আমাকে বললো দিস ইস নট ফেয়ার .. আমরা দুই সপ্তাহ আগে ছাড়া এপয়েন্ট মেন্ট দেই না । কমপক্ষে এক সপ্তাহ। ভিসার স্টিকার লাগাতে ফাইভ ওয়াকিং ডেজ সময় তোমাকে দিতে হবে। মনে মনে বললাম , বাপ যা বলার বল, তবুও আমকে ভিসার জন্য দাড়াতে দে। অতঃপর একঘন্টা কন্সু্যলার অফিসার তার রুমে আমাকে বসিয়ে রেখে ফিরে এসে বললো, তোমার হোটেল বুকিং ,ইন্সু্যরেন্স, ইনভাইটেশন সব আছে?দাত কেলিয়ে সব কাগজ এগিয়ে দিলাম। অনুমতি পেলাম, পরদিন ভিসা নিয়ে যেতে বললো। লাফ দিয়ে বের হয়ে। দৌড়ালাম টিকেট কাটতে। এরিস্টটল ,প্লেটো , সক্রেটিস আর আলেকজান্ডার দ্যা গ্রেটরা যেখানে পা ফেলে হেটে বেরাতেন । সেই এক্রাপলিসের এথেন্স শহর। যেখানে প্রথম অলেম্পিক স্টেডিয়াম তৈরী হয়েছিল। যেই শরহে প্রথম শিক্ষা কেন্দ্র লাইসিয়াম প্রতিষ্ঠা করা হয়েছিল । যেই শহরে সুন্দর আর ভালোবাসার দেবী আফ্রেদিতির আবাস স্থল ছিলো আমি সেই শহরে যাচ্ছি... অবিশ্বাস্য তবুও সত্যি! ধারাবাহিক ভাবে চলবে।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুন